আজ থেকে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

৩১মে ২০২১ (বিবিনিউজ ):আজ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এবার ডিপিএল আয়োজন করা হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। প্রথম দিনে তিন ভেন্যুতে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-পারটেক্স, বিকেএসপির ৩ নম্বর ভেন্যুতে রূপগঞ্জ-ওল্ড ডিওএইচএস এবং বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর-ব্রাদার্স মুখোমুখি হবে। দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে শেখ জামাল-খেলাঘর, প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ ও মোহামেডান-শাইনপুকুর। ঢাকা লিগের খেলা টিভিতে দেখা যাবে না। তবে বিসিবির তরফ থেকে জানানো হয়েছে, বিসিবি তাদের ইউটিউব চ্যানেলে (https://www.youtube.com/channel/UC0gsMYK1dqQ5KqOQfavVNkg) লাইভ স্ট্রিমিং করবে। গত বছরের…

Read More

আশুলিয়ার জামগড়ায় তীব্র যানজট,চরম দুর্ভোগে যাত্রীরা

৩১মে ২০২১ (বিবিনিউজ ডেস্ক ):সামান্য বৃষ্টিতে তলিয়ে গেছে বাইপাইল-টঙ্গী মহাসড়কের আশুলিয়ার জামগড়া। এতে করে মহাসড়কে রাত থেকে দেখা দিয়েছে তীব্র যানজট। বাস যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। সেই সাথে মহাসড়কে বিভিন্ন পোশাক কারখানার ময়লা পানিও জমেছে। বাস যাত্রীরা জানায়,প্রতিনিয়ত সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় বাইপাইল টঙ্গী মহাসড়কের আশুলিয়ার জামগড়া। শুধু মহাসড়ক নয় পানি জমেছে বিভিন্ন মার্কেটেও। এতে করে গাড়ি চালক যাত্রী ও গার্মেন্টস শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছে। মহাসড়কটির এমন দুর অবস্থায় এগিয়ে আসছে না সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। এলাকাবাসী বলছে,মহাসড়কে পানি নেমে যাওয়ার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ শুরু হয়েছে।

Read More

মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া অধিদফতরের

৩১মে ২০২১ (বিবিনিউজ ডেস্ক ):দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত এগিয়ে আসতে পারে।এদিকে চাঁদপুর, ফেনী, মাইজদী কোর্ট,…

Read More

মাউন্ট নিরাগঙ্গো আগ্নেয়গিরির আশেপাশে ২৪ ঘণ্টায় ৯২ বার ভূমিকম্প

৩১মে ২০২১ (বিবিনিউজডেস্ক ):কঙ্গো প্রজাতন্ত্রের মাউন্ট নিরাগঙ্গো আগ্নেয়গিরির আশেপাশের এলাকা ২৪ ঘণ্টায় ৯২ বার ভূমিকম্পে কেপে উঠেছে। রবিবার স্থানীয় সরকারের এক কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন। নর্থ কিভুর সামরিক গভর্নর কনস্ট্যান্ট এনডিদিমা বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় ৯২ বার ভূমিকম্প হয়েছে। মাত্র চারটি মানুষ অনুভব করেছে, বাকীগুলো স্রেফ যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়েছে।’ গত শনিবার ১১ হাজার ৫০০ ফুট উচ্চতার আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত শুরু হয়। ওই ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এরপর থেকে ওই এলাকায় বারবার ভূমিকম্প হচ্ছে। এমনকি প্রতিবেশী দেশ রুয়ান্ডার রাজধানী কিগালিতেও কম্পন অনুভূত হয়েছে।এদিকে আগ্নেয়গিরি বিশেষজ্ঞ ডারিও টেডেসকো…

Read More

ঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার,৩১মে ২০২১ (বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বখাটে যুবকের বিরুদ্ধে। এঘটনায় ধর্র্ষণে বাধা দেওয়ায় ছোট বোনকেও ধর্ষণের চেষ্টা করেছে ওই দুই বখাটে যুবক।এলাকাবাসী বলছে,ধামরাইয়ে দুই মেয়েকে বাড়িতে রেখে মা গার্মেন্টেস ও বাবা চলে যান দিনমজুরের কাজে। এ সুযোগে প্রতিবেশী দুই বখাটে যুবক বড় বোনের হাত-মুখ বেধে ধর্ষণ করে। এ সময় বাধা দেওয়ায় ছোট বোনকেও ধর্ষণের চেষ্টা করে তারা। এ ঘটনায় রাতে একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে পারভেজ হোসেন (২২) ও মৃত শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২১) নামে দুই বখাটের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা…

Read More

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ল

৩১মে ২০২১ (বিবিনিউজ ডেস্ক ):বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপের দেশটি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল রোববার ইতালি এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ায়। করোনার ভারতীয় ধরনের ব্যাপারে চলমান পূর্বসতর্কতার অংশ হিসেবে ইতালি এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল। গত এপ্রিল মাসের শেষ দিকে ইতালি এ ভ্রমণনিষেধাজ্ঞা আরোপ করে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ গতকাল শেষ হওয়ার কথা। কিন্তু এখন নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হলো। ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ইতালির আরোপ করা এ…

Read More