০২ মে ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীনদের সহায়তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের পক্ষ থেকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ব্যক্তিগতভাবে এই অর্থ দিয়েছেন। তিনি দরিদ্র ও দুস্থদের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।১০ কোটি টাকার মধ্যে শেখ হাসিনা ৫ কোটি টাকা দিয়েছেন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। বাকি ৫ কোটি টাকা দিয়েছেন বেসরকারি অর্থায়নে গৃহনির্মাণের জন্য।এই অর্থ ভূমিহীন ও গৃহহীনসহ করোনা মহামারীতে ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যবহার করা হবে।
Read MoreDay: May 2, 2021
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে গাছে গাছে ফুল ফুটায় সৌন্দর্য বেড়েছে দ্বিগুণ
স্টাফ রিপোর্টার, ০২ মে ২০২১(বিবিনিউজ):ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে এবার সৌন্দর্য বর্ধনে লাগানো হয়েছে বিভিন্ন ফুলেরগাছ। শুধু মহাসড়কের দুই পাশে নয় রাস্তার মাঝ খানের আইলান্ডের উপরেও লাগানো হয়েছে ফুলের গাছ। সেই সাথে মহাসড়কের মাঝ খানে লাগানো গাছে ফুটেছে কৃষ্ণচুড়া ফুল। যা মহাসড়ক ব্যবহারকারী ও স্থানীয়দের মাঝে সৌর্ন্দের লীলা ভুমি হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন ফুলের মনমাতানো গন্ধে ফুল প্রেমীদের মধ্যে যোগাচ্ছে বাড়তি আনন্দ। জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কে সৌন্দর্য বন্ধনে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) সাভারের আমিনবাজার থেকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুলের গাছ। গাছে ফুল ফুটায় মহাসড়কে সৌন্দর্য বেড়েছে দ্বিগুণ।…
Read Moreগত ২৪ ঘণ্টায় করোনায় ৬৯ মৃত্যু, শনাক্ত ১৩৫৯
০২ মে ২০২১(বিবিনিউজ):দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬৯ জন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৯ জনের। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে এ কথা জানানো হয়। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৫৭৯ জন। আর আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জন। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রোববার সকাল ৮টা) সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৩২৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ২১…
Read Moreকক্সবাজারের চকরিয়ায় তিন সংবাদকর্মীর ওপর হামলা
০২ মে ২০২১(বিবিনিউজ):কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সাফারি পার্ক গেট এলাকায় আজ রোববার বেলা আড়াইটার দিকে তিন সংবাদকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। এ সময় দুই সংবাদকর্মীর মুঠোফোন-মানিব্যাগ ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়া হয়। আহত সংবাদকর্মীদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত সাংবাদিকেরা হলেন যুগান্তরের চকরিয়া প্রতিনিধি মনসুর মহসিন, আমার সংবাদের চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ ও স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল। চকরিয়ায় কর্মরত সাংবাদিকেরা বলেন, কিছুদিন ধরে ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসানুল ইসলাম ওরফে আদরের বিরুদ্ধে পাহাড় কাটাসহ বিভিন্ন অপরাধের বিষয়ে গণমাধ্যমে সংবাদ…
Read Moreকরোনায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৬ লাখ পরিবার নগদ অর্থ পাচ্ছে
০২ মে ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ ৫০ হাজার পরিবারকে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। আগামী তিন দিনের মধ্যে নগদ, বিকাশ, রকেট এবং শিউরক্যাশের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জিটুপি (গর্ভনমেন্ট টু পার্সন) ভিত্তিতে ২ হাজার ৫০০ টাকা করে পৌঁছে যাবে এসব পরিবারের কাছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, বাইরে থেকে ভাইরাস নিয়ে এসে নিজের পরিবারের ক্ষতি করবেন না। আমরা যে নির্দেশনাগুলো দিচ্ছি,…
Read Moreমেসিকে ক্লাব ছাড়তে না বললেন আলভেস
০২ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক):মৌসুম আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে, আর বার্সেলোনা ভক্তদের মনে দুরুদুরু কাঁপন বাড়ছে একটু একটু করে। ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি যে এখনো নতুন চুক্তিতে সই করেননি! আর সই না করলে যে আসছে জুনে ক্লাব ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাবেন এই আর্জেন্টাইন তারকা। কীভাবে শান্তিতে থাকতে পারে বার্সেলোনা! এ অবস্থায় নিজের প্রিয় এক বন্ধুর কাছ থেকে বড় একটা পরামর্শ পেয়েছেন মেসি। সেই বন্ধুটি দানি আলভেস। আন্তর্জাতিক ফুটবলের হিসাবে দুজন দুই চিরবৈরী দেশের ফুটবলার হলেও বার্সেলোনার বাঁধনে বাধা পড়ে দুজন হয়েছেন প্রাণের বন্ধু। বার্সায় থাকতে হরিহর আত্মা বলতে…
Read Moreগণপরিবহন চালুর দাবিতে সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ
২ মে ২০২১ (বিবিনিউজ) :গণপরিবহন চালু করাসহ তিন দফা দাবিতে আজ রোববার সকাল থেকে দেশের সব টার্মিনালে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছেন পরিবহনশ্রমিকেরা। তাঁরা প্রশ্ন তুলেছেন, ব্যক্তিগত গাড়ি, সিএনজি, পিকআপ চললে গণপরিবহন চলবে না কেন। ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, গণপরিবহন বন্ধ থাকায় সড়ক পরিবহনের সঙ্গে জড়িত প্রায় ৫০ লাখ শ্রমিক বেকার। এতে তাঁদের জীবিকা নির্বাহ অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবার-পরিজন নিয়ে তাঁরা দুর্বিষহ জীবন যাপন করছেন। পরিবহনশ্রমিকেরা রাস্তায় নেমে এলে তার দায়দায়িত্ব ফেডারেশন নেবে না। আজ সকাল ১০টার দিকে গাবতলীতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে পরিবহনশ্রমিকেরা বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ…
Read Moreমে মাসেও থাকবে গরম
২ মে ২০২১ (বিবিনিউজ ডেস্ক) :বছরের প্রথম চার মাসে স্বাভাবিকভাবে যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা, এবার তার চেয়ে ৯১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এ কারণে গত মার্চ ও এপ্রিল মাসজুড়ে তপ্ত গরমে নাভিশ্বাস অবস্থা হয়েছে। এপ্রিলের শেষ দিকে অবশ্য কালবৈশাখী আর থেমে থেমে বৃষ্টি কিছুটা উষ্ণতা কমিয়েছে। তবে আবহাওয়াবিদেরা বলছেন, মে মাসেও দাবদাহ অব্যাহত থাকবে। সঙ্গে মাঝেমধ্যে কালবৈশাখী হানা দেবে, ক্ষণিক স্বস্তি আনবে বৃষ্টি। এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বছরের শুরুর মাসগুলোয় মূলত পশ্চিমা লঘুচাপ থেকে তৈরি মেঘমালা বাংলাদেশ ভূখণ্ডে আসে। এবার ওই লঘুচাপ দুর্বল অবস্থায় ছিল।…
Read Moreএক দিনে ভারতে ৩ হাজার ৬০০ জনের বেশি মৃত্যু
২ মে ২০২১ (বিবিনিউজ ডেস্ক) :ভারতে গতকাল শনিবার ৩ লাখ ৯২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ হাজার ৬০০ জনের বেশি মানুষ। আজ রোববার দ্য হিন্দু পত্রিকার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় গতকাল রাত সোয়া ১১টা পর্যন্ত ভারতে এক দিনে ৩ হাজার ৬৭৩ জন করোনায় মারা যান। আগের দিন শুক্রবার ৩ হাজার ৫২৩ জন করোনায় মারা যান। সবশেষ মৃত্যুর এই সংখ্যা নিয়ে ভারতে করোনায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৪৫৪ জন। গতকাল রাত সোয়া ১১টা নাগাদ ভারতে এক দিনে ৩ লাখ ৯২…
Read Moreজৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫
২ মে ২০২১ (বিবিনিউজ) :সিলেটের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে সাতটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালক ও একই পরিবারের চারজন নিহত হন। তাঁরা সবাই অটোরিকশায় ছিলেন। জৈন্তাপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।
Read More