জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত সেনা প্রধান


স্টাফ রিপোর্টার, ২৬ জুন ২০২১(বিবিনিউজ ):সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার সকালে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে সড়ক পথে পৌছলে তাকে স্বাগত জানান সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক । পরে তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদের সময় এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment