নকশা অনুমোদন না নিয়েই এফবিসিসিআই ভবন

৫ মে ২০২১(বিবিনিউজ ) :নকশা অনুমোদন না করেই পুরান ঢাকার হাটখোলায় বহুতল ভবন নির্মাণ করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সে কারণে দীর্ঘদিন ধরে ভবনটি ব্যবহার করা যাচ্ছে না। এফবিসিসিআইয়ের নতুন লোগো ও সংস্কার করা মতিঝিলের ফেডারেশন ভবনের (নতুন নাম এফবিসিসিআই আইকন) উদ্বোধনী অনুষ্ঠানে আজ বুধবার সংগঠনের সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘হাটখোলার ভবনটি তিন বছর ধরে পড়ে আছে। কারণ, ভবনটির নকশা পাস করা ছিল না। আমরা সম্প্রতি নকশা পাস করেছি।’ তিনি আরও জানান, মতিঝিলের ভবনের মালিকানা এখনো এফবিসিসিআইয়ের নামে নেই। মালিকানা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই কাজটি হবে বলে…

Read More

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০, শনাক্তের হার ৮.৫৯

৫ মে ২০২১(বিবিনিউজ ) :দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৮টা) পর্যন্ত আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৭৪২ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন মঙ্গলবার দেশে ১ হাজার ৯১৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ৬১ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৭৫৫ জন। আর আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জন। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। গত ২৪…

Read More

যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ নাগরিককে আগামী ৪ জুলাই নাগাদ প্রথম ডোজ

৫ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক) : প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ৭০ শতাংশ নাগরিককে আগামী ৪ জুলাই নাগাদ কোভিড-১৯ টিকার অন্ততপক্ষে প্রথম ডোজ দিতে চান। এ দিন হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটি। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানায়। খবর এএফপি’র।নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের কর্মকর্তারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় দেয়া ভাষণে বাইডেন এ উচ্চাকাক্সক্ষী লক্ষ্যের ঘোষণা দেবেন।এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আংশিকভাবে কমপক্ষে ৭০ শতাংশ নাগরিককে ভ্যাকসিন দেয়ার পাশাপাশি বাইডেন একই সময়ে ১৬ কোটি আমেরিকানকে উভয় ডোজ টিকা দিতে চান।সিনিয়র এক কর্মকর্তা জানান, মাত্র ৬০ দিনে এই লক্ষ্যে পৌঁছানো ‘সহজ না হলেও আমরা…

Read More

৫ মে ২০২১(বিবিনিউজ ): পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে (অধিক্ষেত্র) অবস্থান করতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে আজ বুধবার যে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ তাতে এই নির্দেশনা রয়েছে। এতে বলা হয়, সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আব্যশিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। এ ছাড়া দোকান পাট ও শপিং মল সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট ও শপিং…

Read More

সাভারে কুয়ার ভিতরে অভিযান চালিয়ে বিড়াল উদ্ধার

স্টাফ রিপোর্টার,৫ মে ২০২১(বিবিনিউজ ):সাভারে এক ঘন্টা চেষ্টায় কুয়ার ভিতরে অভিযান চালিয়ে একটি পোষা বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।সকালে সাভারের বাজাররোড এলাকায় কুয়ার ভিতরে অভিযান চালিয়ে পোশা বিড়ালটিকে উদ্ধার করে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট। বিড়ালটিকে জীবিত উদ্ধার করায় স্থানীয় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন,গতকাল ওই এলাকার একটি কুয়ার ত্রিশ ফুট নিচে এক ব্যক্তিরপোষাবিড়াল পড়ে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি কুয়ার বিড়াল পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দিলে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের একটি সংগঠন সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি…

Read More

সাভারে কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান সমর

৫ মে ২০২১(বিবিনিউজ ): করোনা ভাইরাসে শ্রমিক সংকটে ধান কাটতে না পারায় সাভারে অসহায় ও হত দরিদ্র এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজাঘাটের খাত্রাপাড়া এলাকায় কৃষক সুমন মিয়ার পাকা ধান কেটে দেন তিনি।অপর দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের কৃষক জাহান মিয়ার এক বিঘা জমির ধান কেটে দেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা।

Read More