৫ মে ২০২১(বিবিনিউজ ): করোনা ভাইরাসে শ্রমিক সংকটে ধান কাটতে না পারায় সাভারে অসহায় ও হত দরিদ্র এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজাঘাটের খাত্রাপাড়া এলাকায় কৃষক সুমন মিয়ার পাকা ধান কেটে দেন তিনি।
অপর দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া গ্রামের কৃষক জাহান মিয়ার এক বিঘা জমির ধান কেটে দেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা।
সাভারে কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান সমর
