অষ্ট্রেলিয়ার মেলবোর্নে সাময়িক লকডাউন

২৭ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক):অষ্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের ৫০ লাখেরও বেশি বাসিন্দাকে সপ্তাহব্যাপী লকডাউনের আওতায় থাকতে হচ্ছে।নতুন করে করোনার সংক্রমণ দেখা দেয়ায় কর্তৃপক্ষ বৃহস্পতিবার লকডাউনের নির্দেশ জারি করে।রাজ্যের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জেমস মারলিনো বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, মেলবোর্ন ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের আশেপাশের বাসিন্দাদের মধ্যরাত থেকে আগামী সাতদিন ঘরে অবস্থান করতে হবে। কারণ করোনার সংক্রমণ দ্বিগুণ হয়ে ২৬ জনে দাঁড়িয়েছে।মারলিনো বলেন, অত্যন্ত সংক্রামক ভাইরাস যে ছড়িয়ে পড়েছে গতকাল আমরা তার প্রমাণ পেয়েছি। এটি ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ গোত্রের ভাইরাস যা দ্রুত ছড়িয়ে পড়ে।এই ভাইরাস বি১৬১৭ নামে পরিচিত যা ভারতে ব্যাপকভাবে ছড়িয়েছে।মহামারি শুরুর পর এই…

Read More

সাভারে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন রাজীব

স্টাফ রিপোর্টার,২৭ মে ২০২১(বিবিনিউজ:সাভারে উন্নয়নের অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামোয় একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া জোরপুল সড়কের ওই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এলজিইডি থেকে বরাদ্দ থেকে এক কোটি ৩৬ লক্ষ টাকা ব্যায়ে রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। দীর্ঘদিন পরে হলেও ভাঙ্গাচুড়া এই রাস্তাটির কাজ হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে রাস্তার নির্মাণ কাজ উদ্বোধনে এসময় সাভার উপজেলা প্রকৌশলী আবু সালেহ প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Read More

কোয়ারেন্টাইনের জন্য নিজের অর্থ বহন করতে হবে সৌদি আরবে : পর্যটন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২৭ মে ২০২১(বিবিনিউজ:বাংলাদেশ থেকে কোন ব্যক্তি সৌদি আরব গেলে সেই দেশের সরকারী নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনের থাকতে হবে এবং সেই টাকা নিজেদের বহন করতে হবে বলে জানিয়েছেন বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুল আলী। বুধবার (২৬ মে) বিকেলে সাভারের আশুলিয়ার বিমান পোল্ট্রি ফার্ম ও পর্যটন কেন্দ্র জয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে যেতে যাত্রীদের কিছু অসুবিধা হচ্ছে এবং সেজন্য আমরা আলোচনা করে যাচ্ছি যাতে করে দেশের শ্রমজীবি মানুষদের কষ্ট না হয়। বিমানে যাত্রী দুর্ভোগ কম হচ্ছে উল্লেখ…

Read More

ডাক ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৭ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক):রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ডাক ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ভবনটি উদ্বোধন করেন। ডাক বিভাগের নতুন ভবন উদ্বোধন মুহূর্ত স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকেটও অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডাক ভবনে উপস্থিত থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন প্রমুখ স্বাস্থ্যবিধি মেনে ডাক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।

Read More

‘ইয়াস’গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ দুর্বল হচ্ছে

২৭ মে ২০২১(বিবিনিউজ):ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গভীর নিম্নচাপে পরিণত হয়ে আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে। এটি ক্রমশ দুর্বল হতে পারে।এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বাতাসের চাপের তারতম্যের ফলে সাগর উত্তাল রয়েছে।উত্তর উড়িষ্যা ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে দুর্বল হয়ে আজ ভোর ৬ টায় গভীর নিম্নচাপ আকারে উত্তর উড়িষ্যা ও এর কাছাকাছি ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছিল।চট্টগ্রাম,কক্সবাজার,মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।বাতাসের চাপের পার্থক্যের কারণে ও পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর…

Read More

সাভারের আশুলিয়ায় যুবককে শ্বাসরোধে হত্যা

স্টাফ রিপোর্টার,২৭ মে ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তিন বন্ধু ও অপর ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাতে তাদেরকে আটক করা হয়।পুলিশ জানায়,গত ২৩ মে আশুলিয়ার কাঠগড়া এলাকায় আল আমিন নামের (২০) এক যুবককে ভাড়া ঘরে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তিন বন্ধু সোহেল,আব্দুল আলীম ও জিহাদ। পরে তারা ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় পুলিশ একটি থানায় অজ্ঞাত আসামীদের নামে মামলা দায়ের করে। পরে পুলিশ উন্নত…

Read More

নানা অনিয়মের অভিযোগে ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি

স্টাফ রিপোর্টার,২৭ মে ২০২১(বিবিনিউজ):একে অপরকে মারধরসহ নানা অনিয়মের অভিযোগে ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। সকালে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশিচত করা হয়।ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়,গত কয়েকদিন আগে জামিল নামের এক যুবক ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য দৌড় ঝাপ শুরু করেন। পরে বিষয়টি ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রুবেল জানতে পারলে জামিলকে ডেকে নিয়ে ব্যাপক মারধর করেন। এর জের ধরে গতকাল যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রুবেলের অপসারণ চেয়ে এলাকাবাসী উপজেলা চত্বরে ঝাড়– মিছিল করলে পরিস্থিতি সংঘষে রুপ…

Read More