স্টাফ রিপোর্টার,২৭ মে ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তিন বন্ধু ও অপর ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১৩ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাতে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়,গত ২৩ মে আশুলিয়ার কাঠগড়া এলাকায় আল আমিন নামের (২০) এক যুবককে ভাড়া ঘরে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে তিন বন্ধু সোহেল,আব্দুল আলীম ও জিহাদ। পরে তারা ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় পুলিশ একটি থানায় অজ্ঞাত আসামীদের নামে মামলা দায়ের করে। পরে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে নিহত ওই যুবকের মোবাইল ফোন গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি দোকানে বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে তিন হত্যাকারীকে হাতে নাতে আটক করে। নিহত যুবক ও আটক তিনজন একে অপরের ঘনিষ্ট বন্ধু ছিলো। চার বন্ধুর মধ্যে সোহেল নামের এক বন্ধু নিহত বন্ধু আল আমিনের কাছে ৯০ হাজার টাকা ধার নেন। পরে সেই ধারের টাকা চাইলে তিন বন্ধু মিলে অপর বন্ধু আল আমিনকে হত্যার পরিকল্পনা করেন। এর জের ধরে গত ২৩ মে কাঠগড়া এলাকায় পুলিশের সোর্স পরিচয় দিয়ে চার বন্ধু মিলে একটি বাড়িতে রুম ভাড়া আল আমিনকে হত্যা করে পালিয়ে যায়। আটক তিন বন্ধুর নামে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে আশুলিয়ার জামগড়া মধ্যপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। আটক ডাকাতরা হলেন,তজিবর সরকার,জনি সরকার,মনির সরকার,মুন্নু মিয়া,আমির হোসেন বাবু,জিসান সরকার,রুহুল আমিন,কামরুল ইসলাম,রাজু মিয়া,ও সেলিম রেজা। আটক ডাকাতরা আশুলিয়ার বিভিন্ন বাসা বাড়িতে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলো। রাতে আশুলিয়া থানায় তাদের নামে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় যুবককে শ্বাসরোধে হত্যা
