নানা অনিয়মের অভিযোগে ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি


স্টাফ রিপোর্টার,২৭ মে ২০২১(বিবিনিউজ):একে অপরকে মারধরসহ নানা অনিয়মের অভিযোগে ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। সকালে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশিচত করা হয়।
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়,গত কয়েকদিন আগে জামিল নামের এক যুবক ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য দৌড় ঝাপ শুরু করেন। পরে বিষয়টি ধামরাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রুবেল জানতে পারলে জামিলকে ডেকে নিয়ে ব্যাপক মারধর করেন। এর জের ধরে গতকাল যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রুবেলের অপসারণ চেয়ে এলাকাবাসী উপজেলা চত্বরে ঝাড়– মিছিল করলে পরিস্থিতি সংঘষে রুপ নিতে পারে এজন্য আজ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়। উপজেলা কমিটি বিলুপ্তি করায় স্থানীয় নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।

Related posts

Leave a Comment