০৩ মে ২০২১(বিবিনিউজ ):আগামী ১০ মের মধ্যে চীন থেকে পাঁচ লাখ করোনা টিকা বাংলাদেশে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।জাহিদ মালেক বলেন, ‘চীন আমাদের বলেছে ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা আনার ব্যবস্থা করছে, হয়তো ১০ তারিখের মধ্যে বাংলাদেশে আসতে পারে।’সরকার চীন থেকে যে ভ্যাকসিন কিনতে চায় সেগুলো আসতে আরও সময় লাগবে জানিয়ে তিনি বলেন, টিকা কেনার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। চীন তাতে সম্মত হলে আলোচনা শুরু হবে। রাশিয়ার সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে।…
Read MoreDay: May 3, 2021
করোনায় নতুন আক্রান্ত ১,৭৩৯
৩ মে, ২০২১ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ৪২২তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৬৫ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রন্ত হয়েছেন ১ হাজার ৭৩৯ এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৪২ ও নারী ২৩ জন।গতকালের চেয়ে আজ ৪ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৬৯ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ৭৩৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়,…
Read Moreহুইলচেয়ার ছাড়লেন মমতা
০৩ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক):৫২ দিন পর হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রোববার বিকেলে হুইলচেয়ার ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এরপর তিনি দলের কার্যালয়ে চলে যান। আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, নন্দীগ্রামের বিরুলিয়ায় গত ১০ মার্চ আহত হয়েছিলেন মমতা। তারপর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হুইলচেয়ারে করেই নির্বাচনী প্রচার চালিয়েছেন। নন্দীগ্রামে নির্বাচনী প্রচারের শেষ দিন জাতীয় সংগীত গাওয়ার সময় এক পায়ে ভর দিয়ে হুইলচেয়ার থেকে উঠেছিলেন একবার। কিন্তু গতকাল মমতাকে সেই আগের ভঙ্গিতেই দেখা গেছে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দাঁড়িয়েই কথা বলেছেন।…
Read Moreচলমান বিধিনিষেধ বাড়ল ১৬ই মে পর্যন্ত , চলবে না দূরপাল্লার বাস
০৩ মে ২০২১(বিবিনিউজ):করোনা পরিস্থিতির মধ্যে চলমান বিধিনিষেধ আবারও বাড়াল সরকার। এই বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বলবৎ থাকবে। আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে এ কথা জানান। তিনি বলেন, বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে সেগুলো বলবৎ থাকবে। তবে শহরের ভেতরে বাস বা গণপরিবহন চলাচল করবে। কিন্তু দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, জেলার মধ্যে গণপরিবহন চলবে (৬ মে থেকে) । কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ থাকবে । এ ছাড়া ট্রেন ও যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে । আর যেসব…
Read Moreভোজ্যতেলের দাম বেড়েছে লিটার প্রতি দুই টাকা
০৩ মে ২০২১(বিবিনিউজ):ঈদ পর্যন্ত সয়াবিন তেলের দাম লিটার প্রতি দুই টাকা বৃদ্ধিতে সম্মত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। সে অনুযায়ী বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম হলো ১৪১ টাকা ও খুচরা সয়াবিন তেলের দাম হলো। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় নিয়মিতভাবে দেশীয় উৎপাদন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি আমদানি পরিস্থিতি এবং স্থানীয় বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে| গত বছর জুন থেকে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম অস্থিতিশীল থাকায় এবং দেশের চাহিদার ৯৫% বিদেশ থেকে আমদানি হওয়ায় তেলের দাম…
Read Moreস্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহতের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
০৩ মে ২০২১(বিবিনিউজ):মাদারীপুরের শিবচরে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় স্পিডবোট ও বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষে নিহতের ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুনএ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মাদারীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলামকে কমিটির প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।এর আগে আজ সোমবার সকাল ৭টার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরনো কাঁঠালবাড়ি ঘাটে স্পিডবোট-বাল্কহেডের সংঘর্ষে স্পিডবোট উল্টে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে।…
Read Moreপদ্মায় দুই নৌযানের সংঘর্ষে ২৬ জনের লাশ উদ্ধার
০৩ মে ২০২১(বিবিনিউজ):মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ আছেন । নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে।আজ সোমবার সকাল সাতটার দিকে বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় ২৫ জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে মারা গেছেন।পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। হতাহতদের তাৎক্ষনিকভাবে নাম পরিচয় জানা যায়নি।বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বাসস’কে বলেন, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী…
Read Moreসাভারের কাতলাপুরে বংশী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, ০৩ মে ২০২১(বিবিনিউজ): সাভারে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভার পৌর এলাকার কাতলাপুরের বংশী নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ বলছে,সকালে কাতলাপুরের বংশী নদীর কিনারে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা ও নৌ পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। দুর্বৃওরা তাকে হত্যা করে লাশ গুম করার জন্য নদীতে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।এবিষয়ে সাভার মডেল থানার ওসি…
Read Moreসাভারের আশুলিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার, ০৩ মে ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়া এলাকায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে শহিদ মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সকালে আশুলিয়ার জিরানীর গোয়াইলবাড়ি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে বাবা-মা কাজে চলে গেলে বাসায় একা ছিলেন ওই প্রতিবন্ধী তরুণী (২০)। সে সুযোগে প্রতিবেশী শহিদ মোল্লা (৪০) ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এ সময় ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এসে শহিদকে আটক করে পুলিশে খবর দেয়।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ বলেন, ‘ভুক্তভোগী তরুণী মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী। সে নিজে কিছু বলতে পারছে না। আশপাশের প্রতিবেশীদের কাছ থেকে খবর…
Read Moreকরোনামুক্ত হয়ে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেলেন ইউপি চেয়ারম্যান সমর
স্টাফ রিপোর্টার, ০৩ মে ২০২১(বিবিনিউজ):সাভারে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে প্রায় শতাধিক মানুষের এ ঈদ সামগ্রী বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরে সুস্থ হয়ে আবারও তিনি মানবসেবা শুরু করেছেন। অন্যদিকে আশুলিয়ার আনোয়ার জং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজের কয়েক হাজার মানুষের মাঝে বেসরকারী ড্যাফোডিল ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।
Read More