করোনামুক্ত হয়ে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেলেন ইউপি চেয়ারম্যান সমর

স্টাফ রিপোর্টার, ০৩ মে ২০২১(বিবিনিউজ):সাভারে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে প্রায় শতাধিক মানুষের এ ঈদ সামগ্রী বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরে সুস্থ হয়ে আবারও তিনি মানবসেবা শুরু করেছেন।


অন্যদিকে আশুলিয়ার আনোয়ার জং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজের কয়েক হাজার মানুষের মাঝে বেসরকারী ড্যাফোডিল ইন্টার ন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।

Related posts

Leave a Comment