স্টাফ রিপোর্টার, ০৩ মে ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়া এলাকায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে শহিদ মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সকালে আশুলিয়ার জিরানীর গোয়াইলবাড়ি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে বাবা-মা কাজে চলে গেলে বাসায় একা ছিলেন ওই প্রতিবন্ধী তরুণী (২০)। সে সুযোগে প্রতিবেশী শহিদ মোল্লা (৪০) ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। এ সময় ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এসে শহিদকে আটক করে পুলিশে খবর দেয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ বলেন, ‘ভুক্তভোগী তরুণী মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী। সে নিজে কিছু বলতে পারছে না। আশপাশের প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে শহিদ মোল্লাকে আটক করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও বলেন পুলিশের এই কর্মকর্তা।
প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সাভারের আশুলিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
