স্টাফ রিপোর্টার,১ মে ২০২১ (বিবিনিউজ) : হাতে কাস্তে নিয়ে কৃষকের পাকা ধান কেটে দিতে মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। করোনা ভাইরাস আক্রান্তের এ সময়ে শ্রমিক সংকট নিয়ে চিন্তিত ছিল কৃষক। এমন সময় প্রতিমন্ত্রীর এ উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক জয়নাল আবেদীন।আজ (শনিবার) বিকেলে সাভারের আশুলিয়া থানার ইয়ারপুর গ্রামের ওই কৃষকের ক্ষেতের ধান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান কেটে ঘরে তুলে দিয়ে আসেন। ধানকাটার আয়োজনে অংশগ্রহণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মী।হঠাৎ করেই বিকেলে ডা. এনামুর রহমান ইয়ারপুরে পৌঁছেন। সেখানে গাড়ি থেকে নেমে আঁকা-বাঁকা মেঠোপথ পেরিয়ে…
Read MoreDay: May 1, 2021
সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ শ্রমিকের মৃত্যু
স্টাফ রিপোর্টার,১ মে ২০২১ (বিবিনিউজ) : সাভারে শ্রমিক দিবসে কাজ করতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো এক যুকক। শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহিমের নির্মাণাধীন একতলা বাড়িতে এঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম রিয়াজ হোসেন (২৫) সে ওই এলাকার মোনতাজ উদ্দিনের ছেলে।এলাকাবাসী বলছে,সকাল থেকে ভরারী দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহিম নামের এক ব্যক্তির একতলা ভবনের নির্মাণ কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। এসময় ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া বিদ্যুৎ এর তার জড়িয়ে পরে গুরুতর আহত হন নির্মাণ শ্রমিক রিয়াজ হোসেন। পরে স্থানীয়রা আহত নির্মাণ শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার…
Read Moreকাভার্ডভ্যান উল্টে ৩ জনের মৃত্যু
১ মে, ২০২১ (বিবিনিউজ ) :নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ উল্টে ৩ সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ উল্টে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তিনজন মারা যান।নিহতরা হলেন সোনারগাঁওয়ের দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমিন। আহতদের নাম পাওয়া যায়নি।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, এ…
Read Moreজাপানে ৬.৮ মাত্রার ভূমিকম্প
১ মে, ২০২১ (বিবিনিউজ ডেস্ক ) : জাপানের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে শনিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৮। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। জাপান ও মার্কিন কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছের মিয়াগি অঞ্চলের ইশিনোমাকি উপকূলবর্তী প্রশান্ত মহাসাগরের তলদেশের ৪৭ কিলোমিটার গভীরে মধ্য-সকালের দিকে এ ভূমিকম্প আঘাত হানে। ২০১১ সালের ওই ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।ইউএসজিএস ও জাপানের আবহাওয়া সংস্থা জানায়,…
Read Moreবিক্রি হলো মেসির রেকর্ড গড়া বুট
১ মে, ২০২১ (বিবিনিউজ ডেস্ক ) :সান্তোসের ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গড়া রেকর্ড ভেঙে একক কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার খেতাব নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। ওই ম্যাচে যে বুট পরে মাঠে নেমেছিলেন তিনি, দুই সপ্তাহ আগে সেই বুট জোড়া নিলামে তুলেছিলেন বার্সেলোনার তারকা ফরোয়ার্ড। যার সব অর্থই ব্যয় হবে অসুস্থ শিশুদের চিকিৎসাখাতে। মেসির সেই বুট জোড়া নিলামে তোলার পরই বিভিন্ন মানুষ কেনার আগ্রহ দেখায়। ১৪ দিনের নিলাম শেষে অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়েছে সেই বুট জোড়া। লন্ডনের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টিস নিলামে তোলে তার বুটজোড়া। পরে শুক্রবার প্রতিষ্ঠানটি জানায়, এক লাখ…
Read Moreরাজধানীতে ন্যায্যমুলের চাউল ও আটাসহ কালোবাজারী চক্রের ৯ সদস্য আটক
রাজধানীতে ন্যায্যমুলের চাউল ও আটাসহ কালোবাজারী চক্রের ৯ সদস্য আটক১ মে, ২০২১ (বিবিনিউজ ) : রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ন্যায্যমুলের চাউল ও আটাসহ কালোবাজারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। রাতে রাজধানীর মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।র্যাব ৪ বলছে,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে রাজধানীর মাটিকাটা এলাকায় কিছু অসাধু লোক সরকার কর্তৃক ঘোষিত ন্যায্যমূল্যের খাদ্য সামগ্রী কালোবাজারীতে বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাতে রাজধানীর মাটিকাটা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ৩১,৩০০ কেজি চাল, ৮,০০০ কেজি আটা, ০৩…
Read Moreগণপরিবহন চালুর বিষয়ে ভাবছে সরকার,শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান সেতুমন্ত্রীর
১ মে, ২০২১ (বিবিনিউজ ) : ঈদের আগে গণপরিবহন চালুর বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এই ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় সরকার ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা-ভাবনা করছে। তিনি আন্দোলন, বিক্ষোভে না গিয়ে গণপরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান।
Read Moreশর্ত সাপেক্ষে চলবে আন্তর্জাতিক ফ্লাইট
১ মে, ২০২১ (বিবিনিউজ ) : শর্ত সাপেক্ষে আকাশপথে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ৩৮টি দেশে চলাচলের ক্ষেত্রে বিশেষ শর্ত দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে বেবিচক এ প্রজ্ঞাপন জারি করে। আজ শনিবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে বেবিচকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এয়ার বাবল ফ্লাইটগুলো আপাতত স্থগিত থাকবে।বেবিচক জানায়, বাংলাদেশে আসা ও দেশে থেকে যাওয়ার ক্ষেত্রে ১০ বছর বয়সের নিচে শিশুদের বাদে সব ভ্রমণকারীকে করোনার আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে। ভ্রমণের ৭২…
Read Moreভারতে হাসপাতালে অগ্নিকান্ডে ১২ করোনা রোগীর মৃত্যু
১ মে, ২০২১ (বিবিনিউজ ডেস্ক ) : ভারতে শনিবার একটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় করোনাভাইরাসে আক্রান্ত কমপক্ষে ১২ রোগি প্রাণ হারিয়েছেন। দেশটির হাসপাতালে একের পর এক অগ্নিকান্ডের ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ ঘটনা। এদিকে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এখানকার স্বাস্থ্য সেবা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। খবর এএফপি’র।ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের ভরুচে চার তলা বিশিষ্ট ওই হাসপাতালে প্রায় ৫০ জন রোগি ভর্তি ছিল। স্থানীয় সময় রাত ১ টার দিকে (গ্রিনিচ মান সময় ০৭৩০ টা) সেখানে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।এদিকে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে প্রেস…
Read Moreআজ মহান মে দিবস
১ মে, ২০২১ (বিবিনিউজ ) : আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিববর্ষে গড়বো দেশ’।মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে…
Read More