কৃষকের ধান কেটে দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১ মে ২০২১ (বিবিনিউজ) : হাতে কাস্তে নিয়ে কৃষকের পাকা ধান কেটে দিতে মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। করোনা ভাইরাস আক্রান্তের এ সময়ে শ্রমিক সংকট নিয়ে চিন্তিত ছিল কৃষক। এমন সময় প্রতিমন্ত্রীর এ উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক জয়নাল আবেদীন।
আজ (শনিবার) বিকেলে সাভারের আশুলিয়া থানার ইয়ারপুর গ্রামের ওই কৃষকের ক্ষেতের ধান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান কেটে ঘরে তুলে দিয়ে আসেন। ধানকাটার আয়োজনে অংশগ্রহণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মী।
হঠাৎ করেই বিকেলে ডা. এনামুর রহমান ইয়ারপুরে পৌঁছেন। সেখানে গাড়ি থেকে নেমে আঁকা-বাঁকা মেঠোপথ পেরিয়ে পৌছেন কৃষক জয়নাল আবদীনের ধান ক্ষেতে। হাতে কাস্তে নিয়ে শুরু করেন ধান কাটা। এরপর উপস্থিত সকলেই উৎসাহী হয়ে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রীর সাথে। জয়নালের ক্ষেতে এমন দৃশ্যের অবতারণা হলে সর্বস্তরের উৎসাহী জনগণ ক্ষেতের চারপাশে ভীড় করেন মন্ত্রীকে এক নজর দেখার জন্য।
কৃষক জয়নাল আবেদীন বলেন, করোনার সংকটময় মূহুর্তে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। এছাড়া ব্যবসা-বাণিজ্য না থাকায় ধান কাটা নিয়ে অর্থ সংকটে দিন কাটছিল। এমন সময় প্রতিমন্ত্রী এনামুর রহমান আমার যে উপকার করলেন তা দষ্টান্ত হয়ে থাকবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, আমি কৃষকের সন্তান। হয়তো আমি সারাদেশের সকলের ক্ষেতের ধান কেটে দিতে পারবোনা। তবে, এভাবে জয়নাল আবেদীনের ্েষতে এসে আমি দেশের সকল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উৎসাহী করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে কৃষকের মুখে হাসি ফুটাে আমরা সর্বদা নিয়োজিত আছি। এর দৃষ্টান্ত স্বরূপ আজ সারা বাংলাদেশে নেতা-কর্মীরা ঘরে বসে নেই। তারা এখন কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন।
ধান কাটার এ উৎসবে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, মোশারফ হোসেন মুসা, কাজী হারুন ভান্ডারী, এনামুল মুন্সীসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment