২৪ মে ২০২১(বিবিনিউজ ):দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।তিনি বলেন ‘পুলিশ, আনসার, বিজিবি, সিপিপি (ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি)’র ভলান্টিয়ারসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তুত আছেন। তারা নির্দেশনার ভিত্তিতে কাজ করবেন।’ডা. এনামুর রহমান আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক এক সভায় এ কথা বলেন ।ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বর্তমান গতিপথ অব্যাহত থাকলে বাংলাদেশ উপকূলে আঘাত হানার আশঙ্কা খুবই কম। তবে ঘূর্ণিঝড়ের কারণে দেশে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।তিনি বলেন, নিম্নচাপটি সকাল ৬টায় ঘূর্ণিঝড়ে রূপ…
Read MoreDay: May 24, 2021
ঢাবি ছাত্রের লাশ মিলল মর্গে
২৪ মে ২০২১(বিবিনিউজ ):আট দিন নিখোঁজ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হাফিজুর রহমানের গলা কাটা লাশ। প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সন্ধ্যায় হাফিজের পরিবারের সদস্যরা শাহবাগ থানায় ওসির সঙ্গে দেখা করতে গেলে তার পরিচয় শনাক্ত হয়। ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৫ মে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবনের গেটের সামনে হাফিজ ‘আমাকে মাফ করে দাও’ বলে দৌড়াদৌড়ি করছিল। এক পর্যায়ে হাসপাতালের প্রশাসনিক…
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাবির শিক্ষার্থীদের মানববন্ধন
২৪ মে ২০২১(বিবিনিউজ ):স্বাস্থ্যবিধি মানার সব ব্যবস্থা করে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বেলা পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন সড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা দেশের সব প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাঁদের মধ্যে হতাশা বাড়ছে বলে উল্লেখ করেন তাঁরা। এ সময় নিজেদের হতাশার কথা বলতে গিয়ে একাধিক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন। মানববন্ধনে সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেন। এ সময় একই বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জাকিরুল ইসলাম বলেন, ‘অনলাইনে ক্লাস করে তেমন…
Read Moreবাংলাদেশ অনেকটা ঝুঁকিমুক্ত ঘূর্ণিঝড় ইয়াস থেকে
২৪ মে ২০২১(বিবিনিউজ ):ঘূর্ণিঝড় ইয়াস থেকে বাংলাদেশ অনেকটা ঝুঁকিমুক্ত। আম্পানের মতো ইয়াস যে শক্তিশালী হচ্ছে না, তা প্রায় ৯০ শতাংশ নিশ্চিত। এমনটাই জানালেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় প্রস্তুতিবিষয়ক জরুরি সভায় ঘূর্ণিঝড় ইয়াস সম্পর্কে সর্বশেষ অগ্রগতি জানাতে গিয়ে শামসুদ্দিন আহমেদ এসব কথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, বর্তমান অবস্থায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। এখন আর সতর্কসংকেত বাড়ানোর প্রয়োজন নেই। তবে ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, যাতে বিপৎসংকেত পাওয়ামাত্র আশ্রয়কেন্দ্রে ছুটে যাওয়া…
Read Moreআগামীকাল জাতীয় কবির ১২২তম জন্মবার্ষিকী
২৪ মে ২০২১(বিবিনিউজ ): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী আগামীকাল। বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে তিনি জন্মেছিলেন। তাঁর ডাক নাম ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।জাতীয় পর্যায়ে জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিবছর ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও এ বছর করোনাভাইরাস পরিস্থিতির কারনে আনুষ্ঠানিকভাবে কোন অনুষ্ঠান হচ্ছে না। তবে এ উপলক্ষে আজ সোমবার থেকেই শুরু হচ্ছে দুই দিনব্যাপি ‘আমিই নজরুল আর্ন্তজাতিক নজরুল উৎসব’। নজরুলের সাম্যবাদ নিয়ে এ আয়োজন করেছে মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠন‘মুক্ত আসর’। উৎসবে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র,…
Read Moreএক দিনে করোনায় মৃত্যু আবার ৪ হাজারের ওপরে ভারতে
২৪ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক ):ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত রোগী শনাক্ত কমেছে। তবে বেড়েছে মৃত্যু। দেশটিতে এক দিনে মৃত্যু আবার চার হাজারের ওপরে উঠেছে। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ২২ হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় ৪ হাজার ৪৫৪ জনের মৃত্যু হয়েছে। সবশেষ এই তথ্য নিয়ে ভারতে করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জন। ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭। ভারতে শনিবার…
Read Moreসাংবাদিককে আটক করল বেলারুশ
২৪ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক ):বেলারুশ সরকার তার সমালোচনাকারী এক সাংবাদিককে আটক করতে এথেন্স থেকে ভিলনিয়াসগামী রায়ান এয়ারের একটি ফ্লাইট ঘুরিয়ে মিনস্ক নিয়ে আসে। রোববার এ ঘটনা ঘটে।এতে বিশ্ব নেতবৃন্দের তীব্র সমালোচনার মুখে পড়ে বেলারুশ। একে অনেকে ‘বিমান ছিনতাই’ আবার কেউ কেউ ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে আখ্যা দিয়েছে।বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, পোল্যান্ডে নির্বাসিত ২৬ বছর বয়স্ক ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে মিনস্কে আটক করা হয়েছে। নিরাপত্তার আশংকা জানিয়ে যে ফ্লাইটটিকে ঘুরিয়ে মিনস্কে আনা হয় সে ফ্লাইটে এই সাংবাদিক ছিলেন।বেলারুশের নেক্সটা মিডিয়া নেটওয়ার্ক বলেছে, ওই ফ্লাইটে তাদের সাবেক সম্পাদক রোমান প্রোতাসেভিচ ছিলেন,…
Read Moreজাবির দাপ্তরিক কার্যক্রম চলছে ঝুকিপূর্ণ ভবনে
স্টাফ রিপোর্টার,২৪ মে ২০২১(বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ে নিরাপত্তা অফিস,সাব পোষ্ট অফিস ও অফিসার সমিতির অফিস চলছে ঝুকিপূর্ণ ভবনে। দায়িত্ব পালনের সময় প্রতিনিয়ত ভবনের ইটের সুরকি মাথায় পরে আহত হচ্ছে অনেক মানুষ। তার পরেও ঝুকিপূর্ণ ভবন থেকে অফিসগুলো সড়িয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।ঝুকিপূর্ণ ভবনে দায়িত্বপালনরত কর্মকর্তারা জানায়,বিশ্ববিদ্যালয়ে ট্রান্সপোট এলাকায় কয়েক বছর আগে নির্মিত একতলা ভবনে দীর্ঘদিন ধরে নিরাপত্তা অফিস,সাব পোষ্ট অফিস ও অফিসার সতিমির অফিস রয়েছে। এই ভবন থেকে তারা দাপ্তরিক কার্যক্রম চালাচ্ছে। কিন্তু ভবনটি অনেক দিনের হওয়ায় গত কয়েক দিন ধরে ভবনের পলেস্তারা ও ছাদ ভেঙ্গে ভেঙ্গে ইটের…
Read Moreদুর্যোগ ঝুঁকি প্রশমনে জনগণকে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী
২৪ মে ২০২১(বিবিনিউজ ):মানুষকে সুরক্ষা প্রদানে সম্ভব সবকিছুই সরকার করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ ঝুঁকি প্রশমনে প্রযুক্তির ব্যবহার জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করলেও জনগণকে আরো বেশি সচেতন হতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘আর একটা ঘুর্ণিঝড় কিন্তু আসছে। আমরা আধুনিক প্রযুক্তির কারণে অনেক আগে থেকেই জানতে পারি। আর এসব বিষয়ে যথেষ্ট সতর্কতা আমরা ইতোমধ্যে নিতে শুরু করেছি। ইনশাল্লাহ আমরা সতর্ক থাকবো এবং ঝুঁকি হ্রাস করতে পারবো।’তিনি বলেন, ‘সরকার নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্বান্তকরণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেননা, সম্পদ চলে গেলে সম্পদ পাওয়া যায়, কিন্তু‘ জীবন চলে গেলে আর পাওয়া যায়…
Read More