সাভারে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ২

২৬ মে ২০২১(বিবিনিউজ): সাভারে এক কেজি হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৪। মঙ্গলবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সোমবার (২৪ মে) সকাল ১১টার দিকে সাভারের কলমা এলাকা থেকে হেরোইনসহ তাদের আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন- মো. ইসলামইল হোসেন বাবুল (৪৫) ও মো. কাউসার আহমেদ জয় (১৯)।তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি হেরোইন, ৩৩ হাজার ৩৩০ টাকা ও একটি মাইক্রোবাসসহ বাবুল ও জয়কে আটক করা হয়।জব্দ করা হেরোইনের দাম কোটি টাকা।র‌্যাব-৪ এর কোম্পানি…

Read More

ইয়াসে লন্ডভন্ড সেন্ট মার্টিনের পর্যটক জেটি

২৬ মে ২০২১(বিবিনিউজ):ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের একমাত্র পর্যটক জেটি লন্ডভন্ড হয়ে গেছে। প্রতিবছর পর্যটন মৌসুমে দৈনিক ৫ থেকে ১২ হাজার পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা এই জেটি দিয়ে জাহাজে ওঠানামা করতেন। গতকাল মঙ্গলবার রাত থেকে ঘূর্ণিঝড় ও জোয়ারের পানির উত্তাল ঢেউ জেটিতে আঘাত করতে থাকে। এতে জেটির পন্টুনে ফাটল দেখা যায়। আজ বুধবার সকালে উত্তাল সাগরের ঢেউ আঘাত হানলে জেটির অধিকাংশ পন্টুন, রেলিং ও সিঁড়ি নষ্ট হয়ে যায়। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।   ইউনিয়ন পরিষদ সূত্র জানায়,…

Read More

শিক্ষার্থীদের টিকার ওপর বিশ্ববিদ্যালয় খোলা নির্ভর করছে

২৬ মে ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের কারণে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত বাড়িয়ে পরদিন ১৩ জুন থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নির্ভর করছে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলের শিক্ষার্থী ও শিক্ষকদের টিকা দেওয়ার ওপর। আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর কথা থেকে এ তথ্য জানা গেছে। তিনি বলেন, স্কুল–কলেজ হয়তো আগেই খুলে দেওয়া যাবে। কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি হয়তো টিকার ওপর খানিকটা নির্ভর করছে। তিনি জানান, শিক্ষার্থীদের টিকা দেওয়ার তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে চাওয়া হয়েছে।…

Read More

মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য : ওবায়দুল কাদের

২৬ মে ২০২১(বিবিনিউজ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।আজ বুধবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলন থেকে তিনি এ কথা বলেন।উপকূলীয় এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বিবৃতির জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তার বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়ে রেখেছেন। লিপ সার্ভিস নয়, দুর্যোগ দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।’করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে…

Read More

দ্বিতীয়বার শিশু ধর্ষণ, ইউপি চেয়ারম্যানের সমাধানের চেষ্টা

স্টাফ রিপোর্টার,২৬ মে ২০২১(বিবিনিউজ):প্রথমবার শিশু ধর্ষণের অভিযোগে সাধারণ ক্ষমা করে ভুক্তভোগী পরিবার। তবে একই শিশুকে দ্বিতীয় বারের মত ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মমিন (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তবে মমিনকে ছাড়াতে স্থানীয় চেয়ারম্যান আজহার উদ্দিন বাদিকেই চাপ প্রয়োগ করছেন বলে দাবি ভুক্তভোগীর। মঙ্গলবার (২৫ মে) রাতে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বাদি গাওয়াইল এলাকা থেকে তাকে আটক করা হয়। এঘটনায় অভিযোগ দায়ের করায় ভুক্তভোগী পরিবারকে মারধরসহ বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আটক মমিন উপজেলার সোমভাগ ইউনিয়নের বাদি গাওয়াইল এলাকার আয়নাল হকের ছেলে ও ভুক্তভোগীর শিশুর চাচাতো ভাই। ভুক্তভোগী ওই…

Read More

দৌলতদিয়ায় অবৈধভাবে স্পিডবোটে চলছে যাত্রী পারাপার

২৬ মে ২০২১(বিবিনিউজ ):রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট নৌপথে প্রায় চার বছর ধরে স্পিডবোটে যাত্রী পরিবহন চলছে। নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেই। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা উপেক্ষা করে যাত্রীরা গাদাগাদি করে ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রকাশ্যে অবৈধভাবে স্পিডবোট চললেও যেন দেখার কেউ নেই। সম্প্রতি কাঁঠালবাড়ি-বাংলাবাজার নৌপথে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর পর স্পিডবোট চলাচলে কড়াকড়ি থাকলেও দৌলতদিয়ায় তার প্রভাব পড়েনি। এসব কিছুর তোয়াক্কা না করে এই নৌপথে অবৈধভাবে স্পিডবোট চলছে। বেপরোয়া গতি ও অতিরিক্ত যাত্রী বহন করে প্রকাশ্যেই চলছে ১০০ সিসির এসব স্পিডবোট। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা…

Read More

আজ ঘটবে পূর্ণ চন্দ্রগ্রহণ

২৬ মে ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা জানিয়েছে, পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে আজ। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চাঁদ ওঠার পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চন্দ্রগ্রহণটি দেখা যাবে। আবহাওয়া অফিসের তথ্যমতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ইয়াস আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। ফলে বাংলাদেশের আকাশে মেঘ রয়েছে। গ্রহণের সময়ও যেসব অঞ্চলের আকাশে মেঘ থাকবে, সেখান থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে মেঘ সরে গেলে দেখে যাবে।জলবায়ু মহাশাখা…

Read More

অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের যৌন হয়রানি করায় গ্রেফতার শিক্ষক

২৬ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক ):ভারতের চেন্নাইয়ে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের যৌন হয়রানি করার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। স্কুল থেকেও বরখাস্ত হয়েছেন অভিযুক্ত শিক্ষক। মঙ্গলবার (২৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। চেন্নাইয়ের কেকে নগর এলাকায় খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান শেশাদ্রি বালা বিদ্যা ভবন স্কুলের কমার্স বিভাগের ৫৯ বছর বয়সী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, অনলাইন ক্লাসে তিনি শিক্ষার্থীদের যৌন হয়রানি করে আসছিলেন। এমনকি মুঠোফোনে টেক্সট মেসেজ পাঠিয়েও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতেন তিনি। ওই শিক্ষকের লেখা একটি খুদে বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে শুধু তোয়ালে পরা অবস্থায় ওই শিক্ষককে দেখা গেছে…

Read More

উপকূল থেকে ৪০ কিলোমিটার দূরে ইয়াস

২৬ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক ):বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে ঢুকেছে ঘূর্ণিঝড় ইয়াস। এটি ভারতের ওডিশা রাজ্যের ধামরা এলাকা থেকে ৪০ কিলোমিটার পূর্বে, ওডিশার বালাসোর থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। যেকোনো সময় এটি ভারতের উপকূলে আঘাত হানতে পারে। দেশটির আবহাওয়া বিভাগ স্থানীয় সময় আজ বুধবার সকাল সাতটার দিকে এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। এদিকে বার্তা সংস্থা এএনআইয়ের ভিডিওতে দেখা যায়, ওডিশার প্যারাদ্বীপে ইতিমধ্যে ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে। ঝোড়ো বাতাস এবং ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ইয়াসের প্রভাব প্রথম পড়ল ওডিশায়। যেকোনো সময় আঘাত হানতে পারে…

Read More

সোনাগাজীতে জোয়ারের পানিতে ডুবে জেলের মৃত্যু

২৬ মে ২০২১(বিবিনিউজ ):ফেনীর সোনাগাজীতে চিংড়ির পোনা ধরতে গিয়ে জোয়ারের পানিতে ডুবে নিখোঁজের ৮ ঘণ্টা পর হাদিউজ্জামান (২৬) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ছোট ফেনী নদীর বাহির চর এলাকা থেকে লাশটি উদ্ধার করেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যক্তিরা জানান, গতকাল বেলা ১১টার দিকে হাদিউজ্জামান, তাঁর চাচা জাহিদুল ইসলাম ও আবদুর রহিম ছোট ফেনী নদীতে ঠেলাজাল দিয়ে চিংড়ির পোনা মাছ ধরতে যান। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে নদীতে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে হাদিউজ্জামান ডুবে যান। অন্য…

Read More