১৬ মে ২০২১(বিবিনিউজ):মাদারীপুরের শিবচর উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নয়জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।গতকাল শনিবার রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেববাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন কাওসার ব্যাপারী (৩৭), এসকেন্দার ব্যাপারী (৪০), মাহাবুব মাতবর (৩৮), ওবাদুল ব্যাপারী (৩৪), আরিফ ব্যাপারী (৩৪), নয়ন ব্যাপারী (৩২), ফয়সাল ব্যাপারী (৩৫), সুজন মৃধা (২৮) ও সজীব মাতবর (৩৩)। তাঁরা সবাই কুতুবপুর ইউনিয়নের বাসিন্দা। এর মধ্যে কাওসার ব্যাপারী, এসকেন্দার ব্যাপারী, মাহাবুব মাতবর, ওবাদুল ব্যাপারী ও আরিফ ব্যাপারীকে আশঙ্কাজনক…
Read MoreDay: May 16, 2021
শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ল
১৬ মে ২০২১(বিবিনিউজ): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশসহ সারা বিশ্বে অতি সম্প্রতি চলমান কোভিড ১৯ অতিমারিতে সংক্রমণের ঊর্র্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
Read Moreআগামী ২৩ মে পর্যন্ত ‘লকডাউন’ বাড়ানোর সিদ্ধান্ত
১৬ মে ২০২১(বিবিনিউজ): করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ‘চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর (১৭ থেকে ২৩ মে পর্যন্ত) সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আগের শর্তগুলোই বহাল থাকবে।ফরহাদ হোসেন বলেন, ঈদের পর ২২ থেকে ৩০ মে পর্যন্ত সংক্রমণ বাড়তে পারে বলে আমাদের ধারণা। এজন্য বিধিনিষেধ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
Read More