রাজধানীতে ন্যায্যমুলের চাউল ও আটাসহ কালোবাজারী চক্রের ৯ সদস্য আটক
১ মে, ২০২১ (বিবিনিউজ ) : রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ন্যায্যমুলের চাউল ও আটাসহ কালোবাজারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। রাতে রাজধানীর মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব ৪ বলছে,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে রাজধানীর মাটিকাটা এলাকায় কিছু অসাধু লোক সরকার কর্তৃক ঘোষিত ন্যায্যমূল্যের খাদ্য সামগ্রী কালোবাজারীতে বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাতে রাজধানীর মাটিকাটা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ৩১,৩০০ কেজি চাল, ৮,০০০ কেজি আটা, ০৩ টি ট্রাক, ০২ টি ওজন পরিমাপক মেশিন ও ০১ টি বস্তা সেলাইয়ের মেশিনসহ নিম্নোক্ত ০৯ জন কে গ্রেফতার করে। আটককৃতরা হলো কাদের শিকদার (৭০), অমি ইসলাম (৩৩), বারেক (৩৫), কামাল হোসেন (৫৩), উজ্বল হোসেন (২৫), শাহীন (১৮), জুয়েল (৩১), জাবেদ (১৯), – সালমান (২৫),।
গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবত কালোবাজারীতে ন্যায্য মুল্যের চাল ও আটা বিক্রয় করে আসছিলো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে এই চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকার ঘোষিত ন্যায্য মুল্যের চাল ও আটা বস্তায় সংগ্রহ করে রাজধানীসহ আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিল।
রাজধানীতে ন্যায্যমুলের চাউল ও আটাসহ কালোবাজারী চক্রের ৯ সদস্য আটক
