ভোজ্যতেলের দাম বেড়েছে লিটার প্রতি দুই টাকা

০৩ মে ২০২১(বিবিনিউজ):ঈদ পর্যন্ত সয়াবিন তেলের দাম লিটার প্রতি দুই টাকা বৃদ্ধিতে সম্মত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। সে অনুযায়ী বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম হলো ১৪১ টাকা ও খুচরা সয়াবিন তেলের দাম হলো।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় নিয়মিতভাবে দেশীয় উৎপাদন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি আমদানি পরিস্থিতি এবং স্থানীয় বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে| গত বছর জুন থেকে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম অস্থিতিশীল থাকায় এবং দেশের চাহিদার ৯৫% বিদেশ থেকে আমদানি হওয়ায় তেলের দাম বাড়ছে| বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি অনুযায়ী দেশে সয়াবিন তেলের দাম তুলনামূলক কম বৃদ্ধি পেয়েছে| তারপরেও পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেল উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানগুলোকে তিন টাকা কম রাখার পরামর্শ দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীন বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে অ্যাসোসিয়েশন লিটারে ৫ টাকা বাড়ানোর আবেদন করেছিল। সার্বিক দিক বিবেচনায় আমরা লিটারে ২ টাকা পর্যন্ত বৃদ্ধির অনুমতি দিয়েছি।

Related posts

Leave a Comment