সাভারে কুয়ার ভিতরে অভিযান চালিয়ে বিড়াল উদ্ধার

স্টাফ রিপোর্টার,৫ মে ২০২১(বিবিনিউজ ):সাভারে এক ঘন্টা চেষ্টায় কুয়ার ভিতরে অভিযান চালিয়ে একটি পোষা বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সকালে সাভারের বাজাররোড এলাকায় কুয়ার ভিতরে অভিযান চালিয়ে পোশা বিড়ালটিকে উদ্ধার করে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট। বিড়ালটিকে জীবিত উদ্ধার করায় স্থানীয় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন,গতকাল ওই এলাকার একটি কুয়ার ত্রিশ ফুট নিচে এক ব্যক্তিরপোষাবিড়াল পড়ে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি কুয়ার বিড়াল পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দিলে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের একটি সংগঠন সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় বিড়ালটিকে জীবিত উদ্ধার করে পশু ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। তবে বিড়ালটি কোন ব্যক্তির পোষা ছিলো তা জানাযায়নি। বিড়ালটিকে উদ্ধার করার সময় ওই এলাকায় শত শত মানুষজন জড়ো হয়। বিড়াল ছানাটির প্রতি মানুষের এত ভালোবাসা ও মায়া মমতা হওয়ায় স্থানীয়রা লোকজন এসময় অনেকেই চোঁখে কান্না ধরে রাখতে পারেনি।

Related posts

Leave a Comment