স্টাফ রিপোর্টার,৫ নভেম্বর,২০২২(বিবিনিউজ ) : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সাভারের বিরুলিয়ায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) প্রতিনিধি সভা। সকালে বিরুলিয়ার প্রিয়াংকা শুটিং জোনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজল। এতে সারা বাংলাদেশ থেকে আসাফোর কমিটির কয়েক হাজার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রতিনিধি সভায় এসময় আসাফোর সকল নেতৃবৃন্দকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়। প্রতিনিধি সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চিত্র পরিচালক শাহাদাৎ হোসেন লিটনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সাভারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) প্রতিনিধি সভা
