ঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার,৩১মে ২০২১ (বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বখাটে যুবকের বিরুদ্ধে। এঘটনায় ধর্র্ষণে বাধা দেওয়ায় ছোট বোনকেও ধর্ষণের চেষ্টা করেছে ওই দুই বখাটে যুবক।
এলাকাবাসী বলছে,ধামরাইয়ে দুই মেয়েকে বাড়িতে রেখে মা গার্মেন্টেস ও বাবা চলে যান দিনমজুরের কাজে। এ সুযোগে প্রতিবেশী দুই বখাটে যুবক বড় বোনের হাত-মুখ বেধে ধর্ষণ করে। এ সময় বাধা দেওয়ায় ছোট বোনকেও ধর্ষণের চেষ্টা করে তারা। এ ঘটনায় রাতে একই গ্রামের মোতালেব হোসেনের ছেলে পারভেজ হোসেন (২২) ও মৃত শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২১) নামে দুই বখাটের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। ধর্ষণের তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন গ্রামে।
নির্যাতনকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান নির্যাতনের ওই পরিবারের সদস্যরা ও এলাকাবাসী।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অপরদিকে আশুলিয়ার মধুপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ওই গার্মেন্টস শ্রমিক রসুল বিশ^াস নামের এক ব্যক্তির বিরুদ্ধে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ বলছে,ধর্ষণকারীকে আটকের চেষ্টা চলছে।

Related posts

Leave a Comment