স্টাফ রিপোর্টার,১ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): সারা বাংলাদেশেই তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের সরকার করোনা ভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
দুপুরে সাভারের রেডিওকলোনী এলাকায় আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার গার্মেন্টস উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা কালীন সময়েও বাংলাদেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং রপ্তানী খাতে ১৩ পারসেন আয় বৃদ্ধি পেয়েছে । তিনি আরও বলেন বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক তাদের আরও সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে । কারখানা উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী শ্রমিকদের সাথে খোলা মেলা কথা বলেন। পরে প্রতিমন্ত্রী সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি,আল মুসলিম গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল্লাহ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। নতুন এই পোশাক কারখানাটিতে দশ হাজার শ্রমিকের কর্মসংস্থান তৈরি হয়েছে।
সরকার সকল গার্মেন্টস শ্রমিকদের করোনার টিকা দেবার সিদ্ধান্ত নিয়েছেন: ত্রাণ প্রতিমন্ত্রী
