স্টাফ রিপোর্টার :
অতীতের সব মেয়াদের মন্ত্রী সভার তীব্র সমালোচনা করলেন বর্তমান শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন।
রবিবার বিকেলে সাভারের আশুলিয়ার জিরাবো বটতলা এলাকার আমান স্পিনিং মিলস এর নতুন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত দিনের মন্ত্রীসভা জোড়াতালি দিয়ে গঠন করা হয়েছিলো যারা ছিলেন মন্ত্রী সভায় খেয়ে দেয়ে লুটপাট করে চলে গেছেন। তার ভাষায় বর্তমান মন্ত্রী সভা ফরমালিন মুক্ত। দেশ প্রেমিক আওয়ামী লীগের একক মন্ত্রী সভা পতাকা বানানো থেকে শুরু করে এর সংরক্ষের দায়িত্ব নিয়ে এখনো কাজ করে যাচ্ছেন বলেও দাবি করে তিনি আরও বলেন বর্তমান সরকার শিল্প বান্ধব সরকার। দেশে যে সকল বন্ধ শিল্প কারখানা আছে সে গুলো খুব শীঘ্রই চালু করে বেকার মানুষদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বর্তমান সরকারের সাথে দেশ ও বিদেশের ব্যবসায়ীদের সাথে খুবই বন্ধুত্ব পূর্ন সর্ম্পক বিরাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, আমান স্পিনিং মিলের চেয়ারম্যান এম আমান উল্লাহ,ব্যবস্থাপনা পরিচালক তাহরিন আমান,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ আরো অনেকে। #
