স্টাফ রিপোর্টার,১০ জুন ২০২১(বিবিনিউজ ): সারা দেশের ন্যায় সাভারের দৃষ্টি নন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দৃষ্টি নন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মডেল মসজিদ উদ্বোধনে সাভারে অংশ গ্রহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম,পুলিশ সুপার মারুফ হোসেন সরদার,উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণিসহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা ও সাভারের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সরকারী দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যান্ডে এই মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পরেই মুসল্লীরা নামাজ আদায় করেন মসজিদে।
সাভারের দৃষ্টি নন্দন মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
