সন্ধান মেলেনি আমিনবাজারের ব্যবসায়ীর

111919_phডেস্ক রিপোর্ট:  অপহরণের পাঁচ দিন পরও রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারের ব্যবসায়ী হাফিজুর রহমানকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

জানা যায়, শনিবার ভোররাতে হাফিজুর রহমানকে রাজধানীর পুরান ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ এখনো তাঁকে উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

মিতু/বিবি নিউজ/৪৪৯

Related posts

Leave a Comment