বোরখা নিষিদ্ধ করবে জার্মানি!

111924_mডেস্ক রিপোর্ট:  মুসলমানদের বোরখাকে ইউরোপের দেশগুলো ধীরে ধীরে নিষিদ্ধ করে যাচ্ছে। সেই তালিকায় এবার জার্মানিও আসতে চাইছে।

বিবিসির খবরে বলা হয়, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল বলেছেন, আইনগতভাবে সম্ভব হলে তার দেশে পুরো মুখ-ঢাকা বোরখা পরা নিষিদ্ধ করা উচিত, কারণ এটা জার্মানির সংস্কৃতির সাথে মেলে না।

মরকেল তার পার্টির সম্মেলনে দেওয়া ভাষণে বলেন, জার্মান সংস্কৃতিতে মহিলাদের মুখ সম্পূর্ণ ঢেকে রাখা বেমানান- যেমনটা বোরখা মুসলিম মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে।

মরকেল যে নীতির কথা বলছেন, তাতে বোরখা সম্পূর্ণ নিষিদ্ধ হবে না। – তবে স্কুল, বিশ্ববিদ্যালয় বা আদালতে মহিলারা এটা পরতে পারবেন না।

খবরে বলা হয়, এই প্রথম মরকেলকে কোন গুরুত্বপূর্ণ সভায় এমন একটি বিষয়ে মন্তব্য করতে শোনা গেল।

একথা তিনি এমন এক সময় বললেন, যখন তার দল ডানপন্থী অল্টারনেটিভ ফল জার্মানির দিক থেকে চ্যালেঞ্জের সম্মুখীন।

মিসেস মরকেলের অভিবাসন নীতি নিয়ে যে অসন্তোষ রয়েছে এই দলটি তার সুযোগ নিয়েছে।

 

মিতু/বিবি নিউজ/৪৪৮

Related posts

Leave a Comment