ডেস্ক রিপোটর্: বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই তিনি অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করবেন। অদম্য বাংলাদেশ’ এ প্রাতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি অপচয় রোধসহ সাশ্রয়ী ব্যবহারে উৎসাহিত করবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও বেগবান করবে।
মিতু/বিবি নিউজ/৪৫০
