সাভারে গ্যাস চুরির অভিযোগে আলেয়া কামাল সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন

১১ জুন ২০২১(বিবিনিউজ ):গ্যাস চুরি করে বিক্রি করার অভিযোগে সাভারে একটি সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করণ করেছে সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে অবস্থিত আলেয়া কামাল সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনের গ্যাস লাইন সংযোগ বিছিন্ন করণ করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।
সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ জানায়,দীর্ঘদিন ধরে আলেয়া কামাল সিএনজি এন্ড ফিলিং ষ্টেশন কতৃপক্ষ রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি করে বিভিন্ন যানবাহনে বিক্রি করে আসছিলো। পরে তারা সুনিদিষ্ট অভিযোগের ভিতিত্বে গ্যাস চুরি করার অভিযোগে গ্যাস সংযোগ বিছিন্ন করেন। বর্তমানে সিএনজি ফিলিং ষ্টেশনটি বন্ধ রয়েছে। এলাকাবাসী ও যানবাহন চালকরা রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি করার অপরাধে ফিলিং ষ্টেশনটির মালিক ও কর্মকর্তাদের কঠোর শাস্তি দাবি করেছেন।
এবিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (জোবিও) প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন,গ্যাস চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

Leave a Comment