সাভারে দুর্বওদের হামলায় নিহত ২


১১ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারে দুর্বওদের হামলায় নিহত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন বরিশাল জেলার গৌরনদী থানার পশিচম শেওড়া উত্তরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে রায়হান ও অপরজন একই এলাকার নেছার মোল্ল্যার ছেলে নাজমুল। এরা একে অপরের খালাতো ভাই। এর মধ্যে রায়হান হেমায়েতপুরের যাদুরচর এলাকায় একটি ভাড়া বাড়িতে থেকে স্থানীয় আল নাছির ল্যাবরেটরি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলো। অপরজন গত কয়েকদিন আগে তার খালার বাসায় বেড়াতে এসেছিলো। গতকাল রাতে তারা যাদুরচর এলাকার ভাড়া বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বাসায়।
এলাকাবাসী জানায়,ভোর রাতে ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া এলাকার একটি চকে ওই দুই যুবককে কুপিয়ে হত্যা করে লাশ পাট ও ধইঞ্চা খেতে ফেলে যায় দুর্বৃওরা। পরে সকালে স্থানীয়রা কৃষককরা দুই যুবকের রক্তাক্ত লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত দুই যুবকের লাশ বিশ ফিট দুরত্বের মধ্যে পড়ে ছিলো। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে কে বা কারা দুই যুবককে কিকারণে হত্যা করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন,দুই যুবকের হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। এঘটনায় সাভার মডেল থানায় দুটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে।
এর আগে গত চার দিন আগে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে ছয় জনের লাশ উদ্ধার করেছিলো পুলিশ। ছয় জনের মধ্যে তিনজনেই হত্যাকান্ডের শিকার হয়েছিলেন। আর তিনজন আত্মহত্যা করেছিলো।

Related posts

Leave a Comment