ষ্টাফ রিপোর্টার, ৬ ফেব্রুয়ারি ২০২০(বিবিনিউজ):বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
আশুলিয়ার ইয়ারপুরের জিরাবোর তৈয়বপুর এলাকায় মাদারগঞ্জ সমিতির এক আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।
মির্জা আজম এসময় আরও বলেন,আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন কিন্তু কোন ষড়যন্ত্রেই সরকারের উন্নয়ন থামাতে পারবে না।
আলোচনা সভা অনুষ্ঠানে এসময় ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশের ডিআইজি মাহাবুবুর রহমান রিপনসহ মাদারগঞ্জ সমিতি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত : মির্জা আজম
