ষ্টাফ রিপোর্টার, ৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারে নিজের পোশাক কারখানার শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক গার্মেন্টস মালিককে আটক করেছে পুলিশ।
রাতে সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে,সাভারের ছায়াবিথী এলাকায় বাংলার মাট এ্যাপারেলন্স এন্ড পিন্টিং কারখানায় (১৭) ওই গার্মেন্টস শ্রমিক চাকুরী করে আসছিলো। পরে গত দুই মাস ধরে ওই নারী শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন কারখানার মালিক কাইয়ুম (৪৩)। পরে ওই গার্মেন্টস শ্রমিক অন্তঃসত্বা হয়ে পরলে তাকে বিয়ের জন্য চাপ দিলে কারখানার মালিক গড়িমসি শুরু করলে রাতে ওই গার্মেন্টস সাভার মডেল থানায় উপস্থিত হয়ে কারখানার মালিককে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রাতে সাভারের থানা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে। ধর্ষণের শিকার ওই গার্মেন্টস শ্রমিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। এঘটনায় ওই পোশাক কারখানার শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
ধর্ষণকারীকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই তাহমিদুল ইসলাম।
সাভারে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণের অভিযোগে মালিক গ্রেফতার
