ষ্টাফ রিপোর্টার,২৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারে তুরাগ নদী থেকে অজ্ঞাত (৩৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিরুলিয়ার সাদুল্যাপুর তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে,রাতে সাভারের সাদুল্যাপুর তুরাগ নদীতে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির এস আই ময়নাল হোসেন বলেন,অজ্ঞাত ওই ব্যক্তিকে দুর্বৃওরা চার থেকে পাঁচদিন আগে তাকে হত্যা করে তুরাগ নদীতে কচুরী পানার নিচে লাশ গুম করার জন্য রেখে পালিয়ে যায়। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন নিহত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে,নিহত ওই ব্যক্তি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে ।
এছাড়া আশুলিয়ার জামগড়া এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীকে গলা কেটে হত্যার ঘটনায় মুল আসামীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
