স্টাফ রিপোর্টার,১৪ জুন ২০২১(বিবিনিউজ):ধর্ষণ চেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন আলোচিত চিত্র নায়িকা পরীমনি। দুই জনের নাম উল্লেখ করে আরও চারজন অজ্ঞাত আসামীদের নামে তিনি মামলাটি দায়ের করেন।
দুপুরে মামলার বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম। জানা যায় গত নয় জুন রাতে চিত্রনায়িকা পরীমনি রাতে সাভারের বিরুলিয়ার তুরাগ নদীর তীরে অবস্থিত ঢাকা বোট ক্লাবে এক ব্যক্তির সাথে যান। সেময় তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন নাসির উদ্দিন নামের এক ব্যক্তি। পরে গতকাল তিনি ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এ বিষয়ে নিজের ফেসবুকে স্ট্যার্টাস দিলে দেশব্যাপী তোলপার শুরু হয়। পরে তিনি গতকাল রাজধানীর রুপনগর থানায় মামলা দিলে ঢাকা বোট ক্লাব সাভার মডেল থানা এলাকায় হওয়ায় রুপনগর থানার এস আই ফারুক সাভার মডেল থানায় মামলাটি হস্তান্তর করেন। মামলায় নাসির ইউ মাহমুদকে প্রধান আসামী ও আরেক জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার জনের নাম উল্লেখ করেন তিনি। এদিকে ঢাকা বোট ক্লাবে দুপুরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সকাল থেকে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনের ভীড় দেখা গেছে বোড ক্লাবে। এবিষয়ে যোগাযোগ করা হলে চিত্র নায়িকা পরীমনির তিনটি মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন,মামলার তদন্ত চলছে বিস্তারিত পরে জানাবো।
ধর্ষন চেষ্টার অভিযোগে নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে নায়িকা পরীমনির মামলা
