মাশরুমকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে ব্যাপক কাজ করছে বর্তমান সরকার : কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ৬ জুন ২০২১(বিবিনিউজ):মাশরুম একটি সম্ভাবনাময় ফসল। আমাদের দেশে ও বিদেশে মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে। যে কারণেই ব্যাপক মাশরুম চাষের মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। বর্তমান সরকার মাশরুমকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে ব্যাপক কাজ করে যাচ্ছে।


আজ দুপুরে ঢাকার সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট পরিদর্শন মাশরুম চাষী ও উদ্যোক্তাদের সাখে মতবিনিময় শেষে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী আরো বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধানসহ অন্যান্য শস্য চাষাবাদের পাশাপাশি মাশরুম চাষাবাদ করতে কৃষকদের প্রতি আগ্রহ জাগাতে হবে। বাংলাদেশে ব্যাপক ভাবে মাশরুম চাষের সম্ভাবনা রয়েছে। যা দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। এ ছাড়া মাশরুম চাষ প্রসারে নতুন একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে সরকার।


মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক মাশরুম চাষী, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সাথে মত বিনিময় সভায় অংশ নেন। এখানে চাষীদের বিভিন্ন সুুবিধা-অসুবিধার কথা তিনি শুনেন এবং সমাধানে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর এনামুর রহমান এমপি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি, অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল,উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment