উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ডিপজল

depjolবিবি নিউজ , ঢাকা, ২১ সেপ্টেম্বর : ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার বিকালের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।

নির্মাতা মনতাজুর রহমান আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, হার্টে একটি ব্লক ধরা পরেছে। এছাড়া ফুসফুসে পানি জমেছে। ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকরা এমনটাই জানিয়েছেন। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গিয়েছেন তার মেয়ে অলিজা মনোয়ার ও স্ত্রী জবা।

মঙ্গলবার বিকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা তাকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন।

 

 

 

দিয়া ইসলাম / বিবি নিউজ / ১৪৬

Related posts

Leave a Comment