দেশে আওয়ামী লীগের রাজনীতি পূর্ণবাসনের যড়যন্ত্র হচ্ছে :যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার,১৯ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) : বর্তমানে দেশে আওয়ামী লীগের রাজনীতি পূর্ণবাসনের যড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি আয়োজিত নবীন চোখে গণঅভ্যুথান ও আগামীর বাংলাদেশ আলোচনা শীর্ষক সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভঁইয়া এসময় আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি যখন নিষিদ্ধের ব্যাপারে কথা হচ্ছে তখন রাজনীতি দল গুলো একেক সময় একেক কথা বলছে,আওয়ামী লীগ এখনো দেশ-বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে পুরোপুরি ফ্যাসিবাদ বিলুপ্ত হয়নি। জানুয়ারি ফেব্রুয়ারিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ জাকসু নির্বাচন দেওয়ার ব্যাপারে কেবিনেটে আলোচনা করা হবে বলেন তিনি।
এ আলোচনা শীর্ষক সমাবেশে আলোচক হিসেবে ছিলেন সোশ্যাল অ্যাক্টিভিষ্ট সাইয়েদ আবদুল্লাহ, উপস্থাপক ও আইনজীবি মানজুর আল মতিন, জাতীয় নাগরিক কমিটির সদস্য ফয়সাল মাহমুদ শান্ত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল আহসানসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment