সমাজের অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানীর

৩ আগস্ট,২০২১(বিবিনিউজ ): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে করোনা মহামারী সংকটের সময় অসহায় দরিদ্র ও কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশে দাঁড়িয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিডেট।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই খাদ্য সহায়তা সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন কনসেনস্টেটর প্রদান করছে কোম্পানীটি।
তারই ধারাবাহিকতায় আজ ৫শ কর্মহীন তাঁতী পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। সিদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানী লিমিডেট’র পরিচালক মোঃ আবু নাসের।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলার ৫শ তাতী পরিবারের মাঝে ৫ সদস্যর পরিবারের জন্য দুই সপ্তাহের খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

Related posts

Leave a Comment