স্টাফ রিপোর্টার,১৫ নভেম্বর ২০২৪(বিবিনিউজ) :জুলাই আগষ্টে আহতদের চিকিৎসা সুন্দর ভাবে না হওয়ার ব্যাপারে সরকারের কিছু ভুল ত্রুটি ছিলো বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এসময় আরও বলেন,দেশে অন্তবর্তী সরকার একটি বিপ্লবের মাধ্যমে এসেছে এবং আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এতে শহীদদের অবদান আছে যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে তাদের সুস্থ হতে আরও ছয় থেকে সাত মাস লাগতে পারে যদিও সরকারের একান্ত চেষ্টা ছিলো সঠিক চিকিৎসা দেওয়া আহতদের মধ্যে যে একটা ক্ষোভ হয়েছে চারিদেকে দেখতে গিয়ে আমাদের ভুল ত্রুটি হয়েছে তাই ক্ষোভ থেকে তারা রাস্তায় নেমে এসেছে তাই আমরা কয়েকজন উপদেষ্টা সেখানে রাতেই গিয়ে ছিলাম তাদের সাথে কথা বলতে জানিয়ে তিনি আরও বলেন,উপদেষ্টা হিসেবে আমরা শপথ নিয়েছি দেশের কল্যাণে কাজ করার জন্য দেশের মানুষ আগে ইলিশ খাবে তার পরে রপ্তানী জানিয়ে তিনি আরও বলেন,বিদেশ থেকে ডিম আমদানী এখনো শুরু হয়নি ডিম আমদানী শুরু হলে দেশের প্রান্তিক খামারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও বলেন তিনি।
এসময় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী,বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহা পরিচালক ড.শাকিলা ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জুলাই আগষ্টে আহতদের চিকিৎসায় সরকারের কিছু ভুল ত্রুটি ছিলো : সাভারে প্রাণিসম্পদ উপদেষ্টা
