ছাত্র-জনতার হত্যার ঘটনায় একাধিক মামলার আসামি সাদেক গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার,০৭ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি ধামাসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ধামাসোনা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাদেক ভুইয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।
সকালে র‌্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার গভীর রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।
র‌্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার হত্যার ঘটনায় একাধিক মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত সাদেক ভূইয়া ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আইনগত প্রক্রয়া শেষে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।

Related posts

Leave a Comment