সাকিবের জন্মদিনে কলকাতার বিরুদ্ধে জয় চায় সানরাইজার্স হায়দরাবাদ

২৪ মার্চ ২০১৯(বিবিনিউজ): আজ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানের জন্মদিন। ৩১ পেরিয়ে ৩২ পা রাখলেন সাকিব। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান আছেন। তাই ভক্তদের সাথে জন্মদিন উদযাপন করা হচ্ছে না। গতকাল পর্দা উঠল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০১৯-এর। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। সাকিবকে নামানো হবে কিনা তা জানা যাবে ম্যাচ শুরুর সময়ে। তবে ধারণা করা হচ্ছে সাকিব খেলবেন। ইতোমধ্যে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হায়দরাবাদ লিখেছে, ‘সাকিব আল হাসানকে জন্মদিনের…

Read More

রোজার ঈদের আগেই ট্রেনের টিকিটের জন্য মোবাইল অ্যাপস চালু করছে রেলওয়ে কর্তৃপক্ষ

২৪ মার্চ ২০১৯(বিবিনিউজ): আগামী রোজার ঈদের আগেই ট্রেনের টিকিটের জন্য মোবাইল অ্যাপস চালু করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে মোবাইলের নতুন এই অ্যাপসের মাধ্যমেই ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন ঘরমুখো যাত্রীরা। আজ রোববার দুপুরে রেলওয়ের এই উদ্যোগের কথা জানিয়েছেন রেলমন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন। আগামী মাসের মাঝামাঝিতেই এই অ্যাপ উদ্ধোধন করার সম্ভাবনার কথাও জানান মন্ত্রী। এর আগে আজ সকাল ১১টায় রাজধানীর রেল ভবনে ট্রেনের ডিজিটাল টিকেটিং অ্যাপের কার্যক্রমের বিষয়ে বৈঠক করে সংশ্লিষ্ট পক্ষগুলো। উক্ত বৈঠক শেষে দুপুর ১টায় সাংবাদিকদের অ্যাপসের কথা জানান রেলমন্ত্রী। রেলমন্ত্রী বলেন, ‘ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধ করার জন্য পরীক্ষামূলকভাবে…

Read More

নারী যাত্রীদের বাসে তোলার পর কৌশলে অন্য যাত্রীদের নামিয়ে দিতো অপহরণকারীরা

২৪ মার্চ ২০১৯(বিবিনিউজ): রাজধানীর আব্দুল্লাহপুর থেকে লোকাল বাসে নারী অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টাকালে তিন অপহরণকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১ (র‍্যাব)। এ সময় অপহরণকারীদের কাছ থেকে এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, কম বয়সী নারী যাত্রীদের বাসে তোলার পর কৌশলে অন্য যাত্রীদের নামিয়ে দিতো অপহরণকারীরা। এর পর বাসটি নির্জন কোনো স্থানে নিয়ে গিয়ে ওই নারীদের ধর্ষণ করতো তারা। একই সঙ্গে ওই ঘটনার ভিডিও ও ছবি তুলে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিতো অপহরণকারীরা। আজ রোববার দুপুরে কারওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান…

Read More

জিজ্ঞাসাবাদ করা হবে পলাশ আহম্মেদের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকেও

২৪ মার্চ,২০১৯(বিবিনিউজ): চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টার সময় কমান্ডো অভিযানে নিহত পলাশ আহম্মেদের সাবেক স্ত্রী চিত্রনায়িকা শিমলাকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মামলাটির তদন্ত কর্মকর্তা সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া। তিনি বলেন, বাবা-মাসহ ১০ জন স্বজন ও প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুধঘাটা গ্রামে নিহত পলাশের বাড়িতে যায়। এ সময় তারা পলাশের বাবা পিয়ার জাহান, মা রেনু বেগম, বোন ও চাচা দ্বীন ইসলামসহ ১০ জন স্বজন ও প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় পলাশের বেড়ে ওঠা…

Read More

প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতউল্লাহ আর নেই

২৪ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতউল্লাহ আর নেই। শনিবার রাত সাড়ে ১১টায় বারিধারায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। শাহনাজের পরিবারের পক্ষ থেকে বলা হয়, আজ বাদ জোহর বারিধারার ৯ নম্বর রোডের পার্ক মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে এই বরেণ্য শিল্পীকে বনানীতে সম্মিলিত সামরিক কবরস্থানে দাফন করা হবে। শাহনাজ রহমতউল্লাহ ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। আধুনিক গান, গজল, দেশাত্মবোধক গান ও চলচ্চিত্রের অসংখ্য চিরায়তধারার গান গেয়েছেন শিল্পী শাহনাজ রহমতউল্লাহ। ছোটবেলা থেকে সঙ্গীত চর্চা শুরু করেন। মাত্র ১১ বছর…

Read More

সাত বিভাগের ২৫ জেলায় তৃতীয় পর্যায়ে ১১৭ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

২৪ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : তৃতীয় পর্যায়ে দেশের ১১৭ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সাত বিভাগের ২৫ জেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ দুটিতে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত রেখেছে। এদিকে, নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, তৃতীয় পর্যায়ে সাত বিভাগের ২৫ জেলার ১১৭টি উপজেলায় ১ হাজার ৩৭৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে…

Read More

সোমবার ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস

২৪ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : সোমবার ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। দিনটির স্মরণে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার রাত ৯টা থেকে ৯ টা ১ মিনিট পর্যন্ত ১ মিনিটের জন্য জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ব্যতীত সারাদেশে প্রতিকী ব্ল্যাকআউট কর্মসূচি বাস্তবায়ন করা হবে। স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কন্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়াও ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের…

Read More

পুরান ঢাকা থেকে কেমিকেল সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক

২৩ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহা-পরিচালক (ডিজি) বেনজীর আহমেদ পুরান ঢাকা থেকে কেমিকেল সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,‘কারো অসতর্কতার জন্য ঢাকাকে টাইম বোমায় পরিণত হতে দিব না। পুরান ঢাকার দাহ্য কেমিক্যাল গোডাউনগুলো টাইম বোমা ছিল। চুড়িহাট্টার অগ্নিকান্ডের ঘটনার পর সরকারের নির্দেশে সব কেমিক্যাল গোডাউন অপসারণ করে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। কেমিকেল সরিয়ে সেগুলো আপনারা সতর্কভাবে রাখবেন। অসতর্কতার জন্য ঢাকা যেন টাইম বোমায় পরিণত না হয়, এ বিষয়টি ব্যবসায়ীদের খেলায় রাখতে হবে।’ চকবাজারের চুড়িহাট্টার দুর্ঘটনায় নিহত সকলেই টাইম বোমার পাশে বসবাস…

Read More

ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম কার্যনির্বাহী সভা শুরু

২৩ মার্চ,২০১৯(বিবিনিউজ):ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম কার্যনির্বাহী সভা শুরু হয়েছে। ২৮ বছর পর আজকের এ কার্যনির্বাহী সভার মধ্য দিয়ে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের নতুন এক অভিযাত্রা শুরু করলো ডাকসু। শনিবার সকাল সাড়ে ১১টায় ডাকসু ভবনের দ্বিতীয় তলার হল রুমে এই সভা শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। ভিপি নুরুল হক নুরসহ ডাকসুর নবনির্বাচিত নেতারা এই সভায় যোগ দিয়েছেন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর জিএস গোলাম রব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গোলাম…

Read More

পৃথিবীর উষ্ণায়নের কারণে আসছে দিন হবে আরও ভয়ঙ্কর

২৩ মার্চ, ২০১৯ (বিবিনিউজ): পৃথিবীর প্রাকৃতিক শক্তির ভারসাম্য রক্ষা, আবহাওয়া, জলবায়ু, একই সঙ্গে পৃথিবীর পানিচক্র ও জলবায়ু ব্যবস্থা নিয়ন্ত্রণে সূর্য ও পৃথিবীর মিথষ্ক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে বিভিন্ন কারণেই এ ক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। সে কারণে বাড়ছে তাপমাত্রা। আর পৃথিবীর এ উষ্ণায়নের কারণে বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের হারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিকে আগুনে ঘি ঢালার মতো কাজ করছে গ্রিনহাউস গ্যাস। এ মাত্রা অব্যাহত থাকলে আসছে দিন হবে আরও ভয়ঙ্কর। আবহাওয়ার হেঁয়ালিপনার কারণে এখন আর মিলে না ঋতুবৈচিত্র্যের অঙ্ক। মধ্য শীতেও থাকে না শীতের খবর। ভরা…

Read More