বরিশালে চালককে আটকের প্রতিবাদে বাস ধর্মঘট আহ্বান করেছেন শ্রমিকরা

২৩ মার্চ ,২০১৯(বিবিনিউজ): সড়ক দুর্ঘটনায় সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীসহ সাতজন নিহত হওয়ার ঘটনায় নথুল্লাবাদ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বরিশালে বানারীপাড়া-বরিশাল সড়কে দুর্ঘটনায় জড়িত বাসটির চালক আবদুল জলিলকে (৩২) গতকাল শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিকভাবে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব সড়কপথে বাস ধর্মঘট আহ্বান করেছেন শ্রমিকেরা। বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হয়ে শ্রমিকেরা এই ধর্মঘটের ডাক দেন। এতে সব সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাসের টিকিট বিক্রিও বন্ধ করে দেন তাঁরা। একই সঙ্গে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায়…

Read More

অস্ট্রেলিয়াকে জেতালেন ফিঞ্চ-শন সোহেলের সেঞ্চুরি বিফল

২৩ মার্চ ২০১৯ (বিবিনিউজ) : ব্যাটসম্যান হারিস সোহেলের সেঞ্চুরি বিফল করে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে সহজ জয় এনে দিলেন অধিনায়ক অ্যারণ ফিঞ্চ ও শন মার্শ। ফিঞ্চ সেঞ্চুরি করে ১১৬ রানে আউট হন। তবে ৯১ রানে অপরাজিত থাকেন শন। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ববধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শারজাহতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক। দুই ওপেনার ইমাম উল হক ও শান মাসুদ ৩৫ রানের জুটি গড়েন। ইমাম ১৭ রানে থামলেও রানের চাকা সচল রাখেন মাসুদ। তবে বেশি দূর যেতে পারেননি। ৬২…

Read More

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের পর্দা উঠছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের পর্দা উঠছে আজ। আগামীকালই কলকাতার ইডেন গার্ডেনে মাঠে নেমে পড়বে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। প্রতিপক্ষ সাকিবের পুরাতন দল কলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছে গেছেন সাকিব। বিমানবন্দরে নামার পর মিডিয়ার মুখোমুখি হন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ”আমি কলকাতায় ফিরেছি। আপনারা জানেন, ইডেন গার্ডেনে বিপুল সংখ্যক দর্শকের সামনে আমি আগেই খেলেছি। এই স্টেডিয়ামে আমার অনেক বেশি স্মৃতি রয়েছে। এখন সব নজর আগামীকালের ম্যাচে দিকে।” সবশেষে সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকদের উদ্দেশ্যে সাকিব বলেন, ”আমারদের ওপর সমর্থন রাখবেন, পাশাপাশি বিশ্বাসও। আশা করি,…

Read More

এরশাদ কো-চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলেন জি এম কাদেরকে

২৩ মার্চ,২০১৯(বিবিনিউজ):জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে অব্যাহতি দিয়েছেন। শুক্রবার রাতে নিজ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এরশাদ একথা জানান। সাংগঠনিক নির্দেশে এরশাদ উল্লেখ করেন, ইতিপূর্বে আমি জিএম কাদেরকে পার্টির ভবিষ্যৎ উত্তরাধিকারী ঘোষণা করেছিলাম এবং আমার অবর্তমানে পার্টির সকল সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা প্রদান করেছিলাম। কিন্তু জিএম কাদের তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি শুধু দায়িত্ব পালনে ব্যর্থই হননি, দলের মাঝে বিভেদ সৃষ্টি করেছেন এবং তিনি দায়িত্বে আসার পর থেকে পার্টি আরও ঝিমিয়ে পড়ছে। পার্টির অধিকাংশ সিনিয়র নেতারাও জিএম কাদের নেতৃত্বকে মেনে নিতে অপারগতা প্রকাশ করেছে।…

Read More

যারা ভিন্ন মত সহ্য করতে পারে না, তারা গণতন্ত্রের কথা বলবে কেন:ফখরুল

২৩মার্চ,২০১৯(বিবিনিউজ): বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ভিন্ন মত সহ্য করতে পারে না, যাদের মধ্যে ন্যূনতম সহনশীলতা নেই, তারা গণতন্ত্রের কথা বলবে কেন। তাদের সরাসরি নর্থ কোরিয়ার কিমের মতো বলা উচিত যে আমি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করি, আমি যা বলব সেটাই আইন। সেটা বললেই তো হয়ে যায়। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, যে রাজনীতি মানুষের কথা বলে সে রাজনীতি কখনও পরাজিত হবে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাহিত্য সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে আন্দোলনের বোধ জাগ্রত করতে জাসাসের প্রতি…

Read More

প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসেদের (ডাকসু) আজীবন সদস্য করার প্রস্তাব করা হয়েছে।ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি শনিবার ডাকসুর প্রথম কার্যকরী সভায় প্রস্তাবটি উত্থাপন করলে তাতে আপত্তি জানান ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। এই দুজন ছাড়া ডাকসুর বাকি সদস্যরা এ প্রস্তাবে সমর্থন দেন। প্রস্তাবে আপত্তি জানিয়ে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ডাকসু, সেখানে তার মতো সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না। তার কথার সঙ্গে একমত প্রকাশ করেন সমাজসেবা সম্পাদকও। এ বিষয়ে…

Read More

জনগনের জীবন মান উন্নয়নে অবিরাম কাজ করছে সরকার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান

সাভার,২৩ মার্চ,২০১৯(বিবিনিউজ): বর্তমান সরকার উন্নয়ন ও শিক্ষা বান্ধব সরকার । এজন্য এ সরকারের শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্ধ রয়েছে। জনগনের জীবন মান উন্নয়নে অবিরাম কাজ করছে সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার পৌর এলাকার ছায়াবিথীতে শহীদ মজনু একাডেমীর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ন মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী এসময় আরও বলেন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়কে লাইট পোষ্ট স্থাপিত হয়েছে। আসন্ন ২৬ মার্চের পূর্বেই সাভার আলোকিত হবে। এসময় তিনি আরও বলেন আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ…

Read More

সাভার গলফ ক্লাবে শেষ হলো তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট

সাভার ,২৩ মার্চ,২০১৯(বিবিনিউজ): সাভার গলফ ক্লাবে শেষ হলো তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট।শনিবার বিকেলে গলফ খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার গলফ ক্লাবের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ হাসান। শুক্রবার সকালে গলফ ক্লাব মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন সাভার সেনাবাহিনীর ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান। তিন দিন ব্যাপি এ টুর্নামেন্ট অংশ নিয়েছিলো দেশী বিদেশীসহ চার শতাধিক গলফার । পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের হেড অব ডিপাটমেন্ট স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ারসহ আরো অনেকে। তিন…

Read More

অস্ট্রেলিয়ায় দুই দফা সাইক্লোনের আঘাত হেনেছে

২৩ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : অস্ট্রেলিয়ার প্রত্যন্ত উত্তর উপকূলে শনিবার একটি ‘অত্যন্ত প্রলয়ঙ্করী’ ৪ ক্যাটাগরির ঝড় আঘাত হেনেছে। দেশটির পশ্চিমাঞ্চলের দিকে আরো একটি একই ধরনের শক্তিশালী ঝড় ধেয়ে আসছে। জাতীয় সম্প্রচারকেন্দ্র এবিসি জানায়, সাইক্লোন ট্রেভোর ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগে পোর্ট ম্যাকআর্থারের কারপেন্টারিয়া উপসাগরের কাছে ঘন জনবসতিপূর্ণ নর্দান টেরিটোরি উপকূলে আঘাত হেনেছে। এর ফলে সমুদ্র উত্তাল হয়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। পুলিশ এবিসিকে জানায়, সেনা ও পুলিশ সদস্যরা ইতোমধ্যেই ট্রেভোরের পথে থাকা জনপদগুলোর অধিকাংশ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নিয়েছে। যদিও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এখনো বেশকিছু মানুষ রয়ে গেছে।…

Read More

উ.কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নতুন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের

২৩ মার্চ, ২০১৯ (বিবিনিউজ): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ জোরদারে তার নিজ দেশের অর্থ বিভাগের আরোপ করা নিষেধাজ্ঞা শুক্রবার আকস্মিক বাতিলের ঘোষণা দিয়েছেন। খবর এএফপি’র। টুইটারে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘মার্কিন অর্থ বিভাগের আজকের ঘোষণায় বলা হয় যে অতিরিক্ত কঠোর নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার ওপর ইতোমধ্যে বিদ্যমান নিষেধাজ্ঞাগুলোর সাথে যুক্ত করা হবে। এসব অতিরিক্ত নিষেধাজ্ঞা আমি আজ প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছি।’ তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, প্রেসিডেন্টের টুইটার বার্তায় ভবিষ্যতের যে অবরোধের কথা বলা হয়েছে তা এষনও ঘোষিত হয়নি…

Read More