সাভার,২৩ মার্চ,২০১৯(বিবিনিউজ): বর্তমান সরকার উন্নয়ন ও শিক্ষা বান্ধব সরকার । এজন্য এ সরকারের শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্ধ রয়েছে। জনগনের জীবন মান উন্নয়নে অবিরাম কাজ করছে সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার পৌর এলাকার ছায়াবিথীতে শহীদ মজনু একাডেমীর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ন মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী এসময় আরও বলেন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়কে লাইট পোষ্ট স্থাপিত হয়েছে। আসন্ন ২৬ মার্চের পূর্বেই সাভার আলোকিত হবে। এসময় তিনি আরও বলেন আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হচ্ছে।
অনুষ্ঠানে এসময় সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি,কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্ল্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
