তেলআবিবে রকেট হামলার পর নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত

00-108২৫ মার্চ, ২০১৯ (বিবিনিউজ): গাজা থেকে ছোঁড়া রকেটের আঘাতে তেলআবিবে পাঁচ ব্যক্তি আহত হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করবেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তার অফিস থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে আমি আমার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কয়েক ঘন্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করব এবং এরপর আমি কাছ থেকে অভিযান পরিচালনার জন্য ইসরাইলে ফিরে আসব।’

Related posts

Leave a Comment