তথ্য মন্ত্রণালয়ে যোগদান করলেন তারানা হালিম

ঢাকা, ৭ জানুয়ারি  : নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম আজ মন্ত্রণালয়ে নিজ দফতরে যোগদান করেছেন। সকাল সাড়ে ১০টার দিকে তারানা হালিম সচিবালয়ে তার নতুন দফতরে যোগ দেন। এর আগে গত ৩ জানুয়ারি তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়। তারানা হালিম সচিবালয়ে ৫০১ নম্বর কক্ষে তথ্য প্রতিমন্ত্রীর দপ্তরে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কার্যালয়ে গিয়ে প্রতিমন্ত্রী মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মন্ত্রী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিচিতির…

Read More

নেপালের দক্ষিণাঞ্চলে শৈত্যপ্রবাহ : ৯ জনের মৃত্যু

কাঠমান্ডু, ৭ জানুয়ারি  : ভারত সীমান্তবর্তী নেপালের দক্ষিণাঞ্চলীয় তরাই অঞ্চলে গত দুইদিনে শৈত্য প্রবাহে নয় জন মারা গেছে। প্রচন্ড ঠান্ডায় ওই এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবর সিনহুয়া’র। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রচন্ড ঠান্ডায় জমে সাপতারি জেলায় ছয় জন ও রাউতাহাট জেলায় তিন জন মারা গেছে। এদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ। গজেন্দ্র নারায়ণ সিংহ সাগরমাথা জোনাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট রঞ্জিত কুমার ঝাঁ বলেন, ‘অসহনীয় ঠান্ডার কারণেই এদের মৃত্যু হয়েছে।’

Read More

ফ্রান্সে ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ আয়োজনে ঢাকার সহযোগিতা চাইলেন ল্যামি

ঢাকা, ৭ জানুয়ারি : ফ্রান্স সরকারের পরামর্শক ও বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-র সাবেক মহাপরিচালক ড. প্যাসকেল ল্যামি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্যাসকেল ল্যামি প্রধানমন্ত্রীকে জানান তার দেশ ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ আয়োজনে আগ্রহী। তিনি এই ব্যাপারে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। ইভেন্টটি আয়োজনে আগ্রহী অন্যান্য দেশ হলো- জাপান, রাশিয়া ও আজারবাইজান। তিনি বলেন, লামি প্রধানমন্ত্রীকে জানান, ফ্রান্স ওয়ার্ল্ড এক্সপো-২০২৫ এর থিম ঠিক করেছে ‘ভাগাভাগির জন্য জ্ঞান, পরিচর্যার জন্য বিশ্ব’। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ফরাসি অনুরোধ বিবেচনা করবে – প্রেস সচিব জানান।…

Read More

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুমিল্লা জেলা ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে তাহের বাহিনী নামে ডাকাত দলের প্রধান আবু তাহের (২৮) নিহত হয়েছেন। এ সময় ডিবির একজন এসআইসহ তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ডিবি সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার আলেখারচর সাবুরিয়া সিএনজি স্টেশনের পেছনে গোমতী নদীর বাঁধে ১০/১৫ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ডিবির ওসি একেএম মঞ্জুর আলমের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে পৌঁছে। এ সময় ডাকাত দল ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে আবু তাহের গুলিতে আহত হন। তাকে…

Read More

অসুস্থ মাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো অধ্যাপক ছেলে

নিজের মাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সে। পরে মায়ের মৃত্যু দুর্ঘটনা বা আত্মহত্যা বলে চালানোর চেষ্টাতেও ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজকোট পুলিশ জানিয়েছে, জেরার মুখে ভেঙে পড়ে নিজের মা’কে খুনের কথা স্বীকার করেছে সন্দীপ নাথওয়ানি নামে ওই সহকারী অধ্যাপক (৩৬)। স্থানীয় একটি ফার্মেসি কলেজের শিক্ষক সে। ঘটনা  বছর ২৯ সেপ্টেম্বরের। সন্দীপের মা ৬৪ বছর বয়সী জয়শ্রীবেন বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। তার মৃত্যুর পর নাথওয়ানি পরিবার দাবি করে, মাথার অসুখে ভুগছিলেন বৃদ্ধা। ছাদে উঠে টাল সামলাতে না পেরে পড়ে যান। আত্মহত্যাও করে থাকতে পারেন। কিন্তু এক বেনামি চিঠিতে…

Read More

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশিসহ নিহত ৯

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশিসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৮ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। স্থানীয় সময় শনিবার সকালে সৌদির জিজান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই জিজান প্রদেশের আল ফাহাদ কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী। রিয়াদ ডেইলি প্রতিবেদনে জানিয়েছে, শনিবার সকালে কোম্পানির পিকআপে করে তারা মোট ২৭ জন কর্মস্থলে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপটি উল্টে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে সাত জনের লাশ পায়। আরও ১৫ জনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে, যাদের মধ্যে ছয়জনের অবস্থা ছিল গুরুতর। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয়…

Read More

ত্রিদেশীয় সিরিজ : তিন দলেরই চোখ র‌্যাংকিংয়ে

ঢাকা, ৭ জানুয়ারি : স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী দুই দল শ্রীলংকা ও জিম্বাবুয়েকে নিয়ে মাঠে গড়াচ্ছে বছরের প্রথম ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। আগামী ১৫ জানুয়ারি থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজ দিয়ে আবারো তিন দেশই র‌্যাংকিংয়ে পয়েন্ট বাড়ানোর সুযোগ পাবে। ৯২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে আছে বাংলাদেশ। টাইগারদের ঠিক পরের স্থানে থাকা শ্রীলঙ্কা পয়েন্ট ৮৪। তার মানে অষ্টম দল হিসেবে অংশ নেবে শ্রীলঙ্কা। পাশপাশি ৫২ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ে আছে দশম স্থানে। ত্রিদেশীয় এই সিরিজে স্বাগতিক বাংলাদেশের সামনে সর্বোচ্চ ৯৫ পয়েন্ট নিয়ে শেষ করার সুযোগ থাকছে। ৮৭…

Read More

পুলিশি তৎপরতায় অপরাধ প্রবণতা অর্ধেকে কমে এসেছে : আইজিপি

ঢাকা, ৭ জানুয়ারি : পুলিশি তৎপরতায় গত পাঁচ বছরে (২০১৩- ২০১৭) অপরাধ প্রবণতা প্রায় অর্ধেকে কমে এসেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। পুলিশ সপ্তাহকে সামনে রেখে শনিবার দুপুরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এ তথ্য জানান। আগামী ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৮ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে রাজারবাগ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও সপ্তাহের উদ্বোধন করবেন। এবারই প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুলিশ কর্মকর্তাদের সাথে নৈশভোজে অংশ নিবেন। সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত আইজিপি (অপারেশন ও প্রশাসন) মো.…

Read More

৫ জানুয়ারির নির্বাচন ভোটারবিহীন ছিলো না : প্রধানমন্ত্রী

ঢাকা, ৭ জানুয়ারি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন উল্লেখ করে বলেছেন, ওই নির্বাচন কোনভাবেই ভোটারবিহীন ছিলো না, যেমন নির্বাচন বিএনপি এবং এরশাদ আমলে এ দেশে হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, ‘এই একটি কথা আমি জাতিকে বলতে চাই যে, তারা (বিএনপি) যে বলে আওয়ামী লীগ ৫ জানুয়ারি নির্বিাচন ভোটারবিহীন করেছে। কিন্তু ৫ জানুয়ারি নির্বাচন ভোটারবিহীন নির্বাচন ছিলো না। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ৪০ শতাংশের ওপর ভোট পড়েছিল।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সভার সভাপতির ভাষণে এ কথা…

Read More

নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে বিশ্ব ব্যাংকের অতিরিক্ত ২৪৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের চুক্তি স্বাক্ষর মঙ্গলবার

ঢাকা, ৭ জানুয়ারি : বাংলাদেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির মাধ্যমে সমতা, স্বচ্ছতা ও দক্ষতার উন্নয়নের জন্য এই কর্মসূচিতে বিশ্ব ব্যাংক অতিরিক্ত ২৪৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করবে। শনিবার ঢাকায় বিশ্ব ব্যাংকের স্থানীয় কার্যালয় সূত্র জানায়, ‘এ ব্যাপারে আগামী মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সরকার ও বিশ্ব ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে।’ সরকারি সূত্র বাসসকে জানায়, মঙ্গলবার বিকেলে ইআরডি সচিব কাজী শফিকুল আলম ও বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফ্যান এই চুক্তিতে স্বাক্ষর করবেন। ২০১৯ সালের ৩০ জুন এই প্রকল্প শেষ হবে উল্লেখ করে সরকারি সূত্র জানিয়েছে, এই অতিরিক্ত…

Read More