ভোলায় আনসার ভিডিপি’র জাতীয় সমাবেশ

ভোলা, ৫ জানুয়ারি : ‘ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই’ স্লোগান নিয়ে জেলায় আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশের উদ্বোধনী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে জেলা কার্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করা হয়। এখানে বক্তারা বলেন, বাংলাদেশ আনসার বাহিনী গ্রামীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কর্মকান্ড নিষ্ঠার সাথে পালন করে আসছে। বিশেষ করে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য-বিবাহসহ সকল সামাজিক অসঙ্গতি দূরীকরণে ব্যাপক ভুমিকা পালন করছে। এছাড়া জাতীয়…

Read More

আজ ৫ জানুয়ারি : গণতন্ত্রের বিজয় দিবস

ঢাকা, ৫ জানুয়ারি : আজ ৫ জানুয়ারি। পঁচাত্তর পরবর্তী সময়ে বালাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন। ২০১৪ সালের এদিনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারি দল আওয়ামী লীগ বিজয়ী হয় এবং তৃতীয়বারের মত সরকার গঠন করে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মনে করে, একাত্তরে যে চেতনা এবং রাজনৈতিক শপথে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল সেই চেতনা এবং মুক্তিযুদ্ধের সমগ্র অর্জন বিলীন করার আকাশ সমান ষড়যন্ত্র থেকেও জাতি রক্ষা পায় এদিন। জাতির কাছে এ দিন তাই গণতন্ত্রের বিজয় দিবস। এর আগে ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল…

Read More

কেরানীগঞ্জে তরুণীর লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সুবর্না (১৮) নামে এক তরুণীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ঘটনাস্থল থেকে এ লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় সবুজ (২৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ এনে নিহত সুবর্নার বড় ভাই আব্দুর রহমান ঢালী গতকাল রাত ১০টায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সুবর্নার বাবার নাম মেছের উদ্দিন ঢালী। গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া থানার পশ্চিম নন্দনসার গ্রামে। সে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের পূর্বচড়াইল গ্রামে জৈনিক আহমেদের বাড়িতে তার বড় ভাইয়ের সাথে ভাড়া বাসায় থাকতো। কেরানীগঞ্জ মডেল থানার…

Read More

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন নিয়ে লেখা নতুন বই ‘সম্পূর্ণ মিথ্যা’ : ট্রাম্প

ওয়াশিংটন, ৫ জানুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রচারণা ও প্রশাসন নিয়ে লেখা নতুন বইকে ‘সম্পূর্ণ মিথ্যা’ হিসেবে উল্লেখ করে তা বৃহস্পতিবার নাকচ করে দিয়েছেন। বইটি প্রকাশে বাধা দেয়ার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি এমন মন্তব্য করলেন। সাংবাদিক মাইকেল উলফের ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দি ট্রাম্প হোয়াইট হাউস’ বইয়ের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ‘ভূয়া বইয়ের লেখকের হোয়াইট হাউসে প্রবেশের আমি কোন অনুমতি দেইনি! এ বইয়ের জন্য আমি তার সঙ্গে কখনো কোন কথা বলিনি। বইটি সম্পূর্ণ মিথ্যা। এটির উপস্থাপনায় সম্পূর্ণ কাল্পনিক কাহিনী ব্যবহার…

Read More

উত্তর প্রদেশে তীব্র শীতে ৪ জনের মৃত্যু

নয়াদিল্লী, ৫ জানুয়ারি : ভারতের উত্তর প্রদেশে তীব্র শীতে ৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা শুক্রবার এ কথা জানান। এক কর্মকর্তা জানান, ‘গত ১২ ঘণ্টায় রাজ্যের মুজাফ্ফর নগর ও শামলী জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতের রাজধানীর সীমান্তবর্তী এ রাজ্যের কিছু অংশে বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাপমাত্রা ছিল ৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।’ তিনি বলেন, মুজাফ্ফরনগরের মিরানপুর শহরে তীব্র শীতে ৭০ বছর বয়স্ক একজন এবং জানসাথ শহরে ৪০ বছরের একজন মারা যায়। একই জেলার বিহারীগড় গ্রামে ৫০ বছর বয়স্ক একজন দিনমজুর ও মারা যায়। ওই কর্মকর্তা জানান, একই…

Read More