ভোলায় আনসার ভিডিপি’র জাতীয় সমাবেশ

somabesভোলা, ৫ জানুয়ারি : ‘ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই’ স্লোগান নিয়ে জেলায় আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশের উদ্বোধনী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে জেলা কার্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করা হয়।
এখানে বক্তারা বলেন, বাংলাদেশ আনসার বাহিনী গ্রামীণ আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক কর্মকান্ড নিষ্ঠার সাথে পালন করে আসছে। বিশেষ করে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য-বিবাহসহ সকল সামাজিক অসঙ্গতি দূরীকরণে ব্যাপক ভুমিকা পালন করছে। এছাড়া জাতীয় দুর্যোগ মোকাবেলায় এ বাহিনীর আলাদা গুরুত্ব রয়েছে। তাই দেশের কল্যাণে প্রত্যেক সদস্যদের আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য বক্তারা আহবান জানান।
এ সময় জেলা কমান্ড্যান্ট সাজ্জাদ মাহমুদ, সদর অফিসার মোকাম্মেল হকসহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার সকল উপজেলার আনসার অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment