নয়াদিল্লি, (ভারত), ৮ জানুয়ারি : ভারতের উত্তর প্রদেশে মালবাহি ট্রাক একটি প্রাইভেট কার ও থ্রি হুলারকে চাপা দিলে ১১ জন নিহত হয়।কর্মকর্তারা এ কথা জানান। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ২৫৭ কিলোমিটার দুরে ফিরোজাবাদ জেলার সিরসাগঞ্জ থানা এলাকায় রোববার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। খবর সিনহুয়া’র। পুলিশ কর্মকর্তা মনোজ কুমার বার্তা সংস্থাকে বলেন,‘ গত সন্ধ্যায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছে। মালবাহি একটি দ্রুতগামী ট্রাক একটি প্রাইভেট কার ও থ্রি হুইলারকে ধাক্কা দিলে ১১ জন নিহত হয়। তাদেও মধ্যে ২ নারী, ৬ পুরুষ ও ২ জন শিশু রয়েছে।” পুলিশ এই…
Read MoreDay: January 8, 2018
রাণীনগরে তীব্র শীতে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু!
গত কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহ ও উত্তরের হিমেল হাওয়ার কারণে উত্তরবঙ্গে জেঁকে বসেছে প্রচণ্ড শীত। এতে রবিবার আব্দুল জলিল (৬৫) নামে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃদ্ধ আব্দুল জলিল রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানায়, দুপুরে রাণীনগর উপজেলার সিম্বা এলাকায় একটি গভীর নলকূপের ড্রেনম্যান আব্দুল জলিল পানি সেচ করার সময় প্রচণ্ড শীতে জমিতে পরে যায়। লোকজন দেখতে পেয়ে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গভীর নলকূপ মালিক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস জানান, প্রচণ্ড শীতের কারণে তিনি জমিতে পরে গিয়ে…
Read Moreসিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
সিলেটের টিলাগড়ে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে টিলাগড় পয়েন্টে এ ঘটনা ঘটে বলে শাহ পরান থানার ওসি আখতার হোসেন জানান। নিহত তানিম খান (২৫) সিলেট সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র। সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের ছেলে তানিম ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। চলতি বছরের ৪ জানুয়ারি সিলেটের এমসি কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছিল। এ জেরে এ হামলা বলে ধারণা করেছেন ওসি আখতার। তিনি বলেন, “রাতে টিলাগড় পয়েন্টে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিল তানিমসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ…
Read Moreসিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২৩
সিরিয়ার ইদলিবে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অনেকে। রবিবার সন্ধ্যায় শহরের ‘আজনাদ আল-কাবকাজ’ নামে একটি বিদ্রোহী পক্ষের সদরদফতরে এই হামলা চালানো হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা (এসওওএইচআর) বলেছে, আজনাদ আল-কাবকাজের সদরদফতরে হামলায় নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক ছিলেন।
Read Moreইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে: মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
পাচার বন্ধে জাতীয় মাছ ইলিশ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, আমরা ইলিশ রফতানির দিকে যেতে চাচ্ছি। আমাদের যেহেতু উত্পাদন হচ্ছে, আন্তর্জাতিক বাজারে চাহিদাও আছে। সেজন্য আমরা কিছুটা রফতানি করতে চাই। রফতানির অনুমতি না দিলেও এ মাছ বিভিন্ন চোরাই পথে চলে যায়। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হয় রাষ্ট্র। তাই আমরা যদি রফতানি করি, পথটা যদি ওপেন করে দেয়া হয়, তবে গোপনে যাওয়ার পথ সংকুচিত হবে। পূর্ণ মন্ত্রী হওয়ার পর নারায়ণ চন্দ্র আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ…
Read Moreনিজেদেরকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে : পুলিশের প্রতি প্রধানমন্ত্রী
ঢাকা, ৮ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সদস্যদের নিজেদেরকে জনবান্ধব হিসেবে গড়ে তুলে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইন্স রাজারবাগে পুলিশ সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি প্রতিটি পুলিশ সদস্য অসহায় ও বিপন্ন মানুষের প্রতি দায়িত্ব পালন করবেন এবং সাহায্যের হাত বাড়াবেন। জাতির পিতা আপনাদের বলেছেন, আপনারা স্বাধীন দেশের পুলিশ। জনগণের প্রতি আপনাদের কর্তব্য অপরিসীম। তাই আপনাদের নিজেদেরকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে।’ সরকার প্রধান বলেন, ‘পুলিশকে আমি সব…
Read Moreপাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ- ২০১৮ শুরু হচ্ছে আজ
ঢাকা, ৮ জানুয়ারি : প্রতিবারের মতো এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে আজ সোমবার থেকে পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহ- ২০১৮ শুরু হচ্ছে। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য-‘জঙ্গি মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহের প্রথম দিন আজ সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ’র উদ্বোধন করবেন। এ সময় শেখ হাসিনা বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত ১১টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল,…
Read More