ঢাকা, ৯ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এ ধরনের ধ্বংসাত্মক কর্মকান্ডকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, ‘আগুনে পুড়িয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, ভাংচুর কোন রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আমরা কখনোই এ ধরনের কাজ বরদাশ্ত করবো না।’ এ সময় এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে সদা সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী দৃঢ় কন্ঠে বলেন, ‘রাজনীতির নামে এ ধরনের জঘন্য নৃশংস কাজ যারা করবে তাদের কঠোর হস্তে দমন করতে হবে। মানুষের জান-মালের নিরাপত্তা দিতে হবে।’ শেখ হাসিনা আজ সকালে…
Read MoreDay: January 9, 2018
আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু
প্রচণ্ড শীতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খড়কুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ডাবলু সেখ (৩২) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ডাবলু সেখ উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের ছানোয়ার শেখের ছেলে। স্থানীয় বড়হর ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ডাবলুসহ কয়েকজন অলিপুর বাজারে বসে আগুন পোহাচ্ছিলেন। এ সময় ডাবলুর গায়ে শীতের পোশাকে আগুন লেগে যায়। অন্যান্য তার শরীরের আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে যায় শরীরে প্রায় ৭০ ভাগ অংশ। আগুন নেভানোর চেষ্টাকালে আরো তিন শ্রমিকের হাত-পা পুড়ে…
Read Moreমিঠাপুকুরে ২ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে দুটি বাসের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। আজ মঙ্গলবার সকালে বলদীপুর ও বৈরাগীগঞ্জের মাঝামাঝি শাহ্ আমানত পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে কুড়িগ্রামের উলিপুরগামী একটি নৈশকোচের সাথে রংপুর থেকে রাজশাহীগামী বসুন্ধরা এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত বাসদুটি দুমড়ে-মুচড়ে যায়। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওই দুই যাত্রী মারা যান। নিহতরা হলেন- হারুন-অর রশীদ (৩০) ও লাল মিয়া (৩৫)। তাদের বাড়ি রংপুর সদর উপজেলায়। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে…
Read Moreআশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে একজন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত
সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে এক হাসপাতাল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃওরা। গতকাল গভীর রাতে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম আশিকুর রহমান (২৮)। এলাকাবাসী জানায় আশুলিয়ার বগবাড়ি এলাকায় আসাদ জেনারেল হাসপাতালে আশিকুর রহমান সুপার ভাইজার পদে চাকুরী করে আসছিলো। পরে গতকাল রাতে চার যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাসপাতালের সামনে থেকে ধরে নিয়ে যায় আশিকুর রহমানকে। পরে তাকে বাইপাইলের বসুন্ধরা এলাকায় একটি দোকান ঘরের ভিতরে নিয়ে তার পরিবারের কাছে মুঠোফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন দুর্বৃওরা। পরে তার স্বজনরা…
Read Moreজুবায়ের হত্যা মামলা : হাইকোর্টের রায় ২৩ জানুয়ারি
ঢাকা, ৯ জানুয়ারি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার রায় আগামী ২৩ জানুয়ারি ঘোষণা করবে হাইকোর্ট। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করে আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল জাহিদ সরোয়ার কাজল। সঙ্গে ছিলেন সহকারী এটর্নি জেনারেল নির্মল কুমার দাস। এর আগে ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি জুবায়ের আহমেদ হত্যা মামলার রায়ে পাঁচজনকে ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন আদালত।…
Read More