আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে একজন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত

pulis-vuyaসাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে এক হাসপাতাল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃওরা।
গতকাল গভীর রাতে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম আশিকুর রহমান (২৮)।
এলাকাবাসী জানায় আশুলিয়ার বগবাড়ি এলাকায় আসাদ জেনারেল হাসপাতালে আশিকুর রহমান সুপার ভাইজার পদে চাকুরী করে আসছিলো। পরে গতকাল রাতে চার যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাসপাতালের সামনে থেকে ধরে নিয়ে যায় আশিকুর রহমানকে। পরে তাকে বাইপাইলের বসুন্ধরা এলাকায় একটি দোকান ঘরের ভিতরে নিয়ে তার পরিবারের কাছে মুঠোফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন দুর্বৃওরা।  পরে তার স্বজনরা মুক্তিপণের টাকা দিতে না পারায় দুর্বৃওরা তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে তার সঙ্গে থাকা ১২’শ টাকা ও একটি মোবাইল ফোন লুট করে রাত ১২ টার দিকে তাকে ছেড়ে দেন।

বিষয়টি পুলিশকে জানালে তাকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেন দুর্বৃওরা।  ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আসাদ জেনারেল হাসপাতালের ডিরেক্টর রফিকুল ইসলাম বলেন এঘটনায় আমরা একটি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরী  করেছি।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।

Related posts

Leave a Comment