শিক্ষা ক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জিত হয়েছে : স্পিকার

ঢাকা, ২৩ জানুয়ারি : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিক্ষা ক্ষেত্রেও লিঙ্গ সমতা অর্জিত হয়েছে। আজ ঢাকার লালমাটিয়া মহিলা কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বৃত্তি ও পদক প্রদান এবং নবীনবরণ-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে স্পিকার এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং লালমাটিয়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এবং অনুষ্ঠানের সভাপতি ড. মোঃ রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার প্রফেসর মোঃ নোমান…

Read More

ইসরাইল বিরোধী টুইট করায় ল’রিয়েলের বিজ্ঞাপন থেকে বাদ

টুইটারে একের পর এক ইসরাইল বিরোধী মন্তব্যের কারণে ব্রিটিশ মডেল আমেনা খানকে ল’রিয়েলের বিজ্ঞাপনী প্রচারণা থেকে সরে দাঁড়াতে হয়েছে। ব্রিটেনে বিজ্ঞাপন প্রচারের জন্যে এ মডেলকে নির্বাচন করা হয়েছিল। খবর এএফপি’র। ফ্রান্সের প্রসাধনী কোম্পানি ল’রিয়েল শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য গত সপ্তাহে তাকে নির্বাচন করে। এ প্রচারণায় তাকে হিজাব পরে দেখা যেতো। আর এক্ষেত্রে তিনি হতেন হিজাব পরা প্রথম নারী মডেল। তবে ২০১৪ সালে টুইটারে পোস্ট করা খানের বার্তাগুলো মুছে ফেলা হয়েছে। সোমবার টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘২০১৪ সালে টুইটারে পোস্ট করা বার্তাগুলোর জন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং এর…

Read More

স্কুলছাত্র রাজিন হত্যার দায় স্বীকার করে ৪ আসামির জবানবন্দি

খুলনায় স্কুলছাত্র ফাহমিদ তানভীর রাজিন (১৩) হত্যার মূলহোতা মো. মঞ্জুরুল ইসলাম সাব্বির হাওলাদারসহ চার আসামি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। সাব্বির মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর হাকিম মো. শাহীদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে সোমবার বিকালে একই আদালতে অপর তিন আসামি তারিন হাসান ওরফে রিজভী (১৩), আসিফ প্রান্ত আলিফ (১৬) ও মো. সানি ইসলাম ওরফে আপন (১৩) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তবে, পুলিশ এ মামলায় ৭জনকে গ্রেফতার করতে পারলেও ১নম্বর আসামি ফাহিম ইসলাম মনিকে এখনও গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে…

Read More

ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকের দুটি তালাও ভেঙেছে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আন্দোলনরতরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে মিছিল শুরু করে তারা। মিছিলটি টিএসসি, কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিজ অনুষদ ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে আসে। উপাচার্য কার্যালয় ভবনের কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেছে শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান তার কার্যালয়েই ছিলেন। প্রসঙ্গত, সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের ‘নিপীড়নের’ প্রতিবাদে আন্দোলনে নামেন এসব শিক্ষার্থীরা।…

Read More

খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর গ্রেফতার

বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে নারায়ণগঞ্জ নগরের চাঁদমারী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালানোর অভিযোগে জেলা বিএনপির সাবেক এই সভাপতির ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো।

Read More

আশুলিয়া ঘুষ আদায়ের অভিযোগে দুই এএসআইকে ক্লোজড

দিয়া ইসলাম : সাধারণ মানুষকে জিম্মী করে ঘুষ আদায়ের অভিযোগে আশুলিয়া থানার দুই এএসআইকে ক্লোজড করেছে উধ্বর্তন কর্তৃপক্ষ । অভিযুক্ত দুই এএসআইকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। অভিযুক্তরা হলেন-এ এস আই নান্টু কৃষ্ণ মজুমদার ও এএসআই রওশন আলী। পুলিশ জানান, গতরাতে আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে ভাড়া করা হাইজ মাইক্রোবাস করে মাহবুবু নামে এক ব্যক্তি আটক করে ঘুষ দাবী করেন অভিযুক্ত এএসআইরা। পরে আটক ব্যক্তির স্ত্রী বিষয়টি থানায় অবহিত করলে পুলিশের আরেকটি দল তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে সতত্যা প্রমান পেলে উধ্বর্তন…

Read More

রাজধানী থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

রাজধানীর সবুজবাগের আহমেদবাগ থেকে শিশুকন্যাসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। সবুজবাগ থানার ওসি আবদুল কুদ্দুস ফকির বলেন, টিনশেড কলোনির একটি বাসা থকে সান্ত্বনা আক্তার নামে এক নারীর ঝুলন্ত লাশ ও তাঁর দুই বছর বয়সী শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা যাচ্ছে, মেয়েকে গলা টিপে হত্যা করার পর মা আত্মহত্যা করেছেন। প্রতিবেশীদের বরাত দিয়ে ওসি আবদুল কুদ্দুস আরো জানান, সান্ত্বনার স্বামী স্থানীয় ডিশ সংযোগ প্রতিষ্ঠানের কর্মী। সান্ত্বনার বোনের সঙ্গে স্বামীর সম্পর্ক ছিল। বোনকে নিয়ে স্বামী পালিয়ে গেছেন জানার…

Read More

নওগাঁ এখন মাংস, দুধ ও ডিম উৎপাদনে উদ্বৃত্ত জেলা

নওগাঁ, ২৩ জানুয়ারি  : নওগাঁ এখন গবাদিপশুর মাংস, দুধ এবং ডিম উৎপাদনে উদ্বৃত্ত জেলা। এ জেলায় উৎপাদিত মাংস, দুধ এবং ডিম স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্য জেলায় সরবরাহ হচ্ছে। জেলা প্রণি সম্পদ কর্মকর্তা উত্তম কুমার দাস জানিয়েছেন নওগাঁ জেলায় দুগ্ধ খামারের সংখ্যা ৭শ ২৫টি, ছাগল পালনের খামার সংখ্যা ৪শ ৩০টি, ভেড়ার খামার সংখ্যা ৩’শ ১৪টি, লেয়ার মুরগির খামার সংখ্যা ১শ ৮২টি, ব্রয়লার মুরগির খামার সংখ্যা ১ হাজার ৬শ ১২টি এবং হাঁসের খামার সংখ্যা ২শ ১১টি। এসব খামারে গবাদি পশুর সংখ্যা ১৮ লক্ষ ২১ হাজার ৯শ ১১টি, মহিষের সংখ্যা ১৮ হাজার…

Read More

বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২১৬

ঢাকা, ২৩ জানুয়ারি  : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২১৬ রান। টস জিতে আগে ব্যাটিং করে তামিম ইকবালের ৭৬ , সাকিব ৫১,সানজামুল ১৯ ও শেষ দিকে মুস্তাাফিজুর রহমানের অপরাজিত১৮ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে টাইগাররা। গ্রায়েম ক্রেমার ৩২ রানে ৪ উইকেট শিকার করেন।b

Read More

অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে : কাদের

ঢাকা, ২৩ জানুয়ারি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন। তিনি সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলস্থ স্বরসতী পূজা মন্ডপ পরিদর্শনকালে এক শুভেচ্ছা বক্তব্যে এ আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের পরাজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন,‘আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ মুক্তিযুদ্ধের দেশে পাকিস্তানী ভাবধারা থাকতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা…

Read More